রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায় বিদেশে মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের সন্তানদের শিক্ষাভাতা পুনঃনির্ধারণ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৯ EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায়

[১] দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও জাপানে শেখ কামালের জন্মদিন উদযাপন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৪২২ সময় দেখুন
[১] দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও জাপানে শেখ কামালের জন্মদিন উদযাপন


[১] দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও জাপানে শেখ কামালের জন্মদিন উদযাপন

কূটনৈতিক প্রতিবেদক: [২] শ্রদ্ধা আর ভালোবাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।

[৩] বৃহস্পতিবার সিউলস্থ বাংলাদেশ দূতাবাস, টোকিওর বাংলাদেশ দূতাবাস ও ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশন দিনটি উদযাপন করেছে। অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

[৪] কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম, জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ ও অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার সুফিউর
রহমান শেখ কামালের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন। পরবর্তী পর্যায়ে শেখ কামালের কর্মজীবন, প্রজ্ঞা ও দূরদৃষ্টির উপর তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

[৫] রাষ্ট্রদূতরা তাদের বক্তব্যে বলেন, শেখ কামাল ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তি বাহিনীর গেরিলা যুদ্ধের অন্যতম সংগঠক। মহান মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গণি ওসমানীর এডিসি হিসেবেও দায়িত্ব পালন করেন।

[৬] শেখ কামাল খুবই সাধারণ জীবনযাপন করতেন। একাধারে সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠক ছিলেন। তারুণ্যের প্রতীক শেখ কামাল বেঁচে থাকলে হয়তো বর্তমান বাংলাদেশ যুব, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে আরও আধুনিক ও প্রগতিশীল অবস্থানে আসীন থাকতো। আমাদের দুর্ভাগ্য ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে বঙ্গবন্ধুসহ পুরো পরিবারের সঙ্গে শেখ কামালকেও আমরা হারিয়েছি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর