বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮০০ মুরগির বাচ্চা বিতরণ সিএমপি চকবাজার থানা ও একাধিক চৌকশ টিমের অভিযানে চাঁদা দাবির পর ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার প্রসংগে কাজের গতি ১০ গুণ বাড়াবে চ্যাটজিপিটির এই ট্রিকস! ‘বৈরী আবহাওয়ার কারণে অনুপস্থিত শিক্ষার্থীরা আবার পরীক্ষা দিতে পারবে’ দুস্থ ও অসহায় হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ ইরান পুনরায় আলোচনা শুরু না করলে সেতু ও বিদ্যুৎকেন্দ্রে বোমা হামলার হুমকি ট্রাম্পের Lamine Yamal scripts European football history after France win with record no one has ever matched | Football News ‘জুলাই শহিদদের কাছে আমরা চিরঋণী’ Aamir Khan Faces Fatwa For Marrying Gauri Spratt, Alia Bhatt Joins Tumbbad 2 | Bollywood News Detention of a 95-Year-Old Religious Leader Damages Korea’s Reputation: European Scholars of Religion Call for the Release of Chairman Lee Man-hee

[১] দুবাই এক্সপোতে প্রদর্শিত হবে ‘বাংলাদেশের অগ্রগতি অপ্রতিরোধ্য বাংলাদেশ’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ২৭৯ সময় দেখুন
[১] দুবাই এক্সপোতে প্রদর্শিত হবে ‘বাংলাদেশের অগ্রগতি অপ্রতিরোধ্য বাংলাদেশ’


[১] দুবাই এক্সপোতে প্রদর্শিত হবে ‘বাংলাদেশের অগ্রগতি অপ্রতিরোধ্য বাংলাদেশ’

ওবায়দুল হক মানিক; আমিরাত: [২] বিশ্বের সর্ববৃহৎ বাণিজ্য মেলা দুবাই এক্সপোতে প্রদর্শিত বঙ্গবন্ধু ও ‘বাংলাদেশের অগ্রগতি অপ্রতিরোধ্য বাংলাদেশ’ আগামী ১ অক্টোবর থেকে ৩১ মার্চ ২০২২ পর্যন্ত দীর্ঘ ৬ মাস জুড়ে বিশ্ববিখ্যাত দুবাই এক্সপো ২০২০ তে দেশের সামগ্রিক অগ্রগতির তুলে ধরা হবে।

[৩] বিশ্ববিখ্যাত এই আয়োজনটি গত বছর হওয়ার কথা থাকলেও বৈশ্বিক করোনা মহামারীর প্রাদুর্ভাবের কারণে এই আয়োজনকে চলতি বছরে নিয়ে আসা হয়। বর্তমানে দুবাই এক্সপোকে ঘিরে আয়োজকদের প্রস্তুতি প্রায় সম্পন্ন। আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাত প্রত্যাশা করছেন ১৯২টি দেশের অংশগ্রহণে ২০০ এর মতো প্যাভেলিয়নে প্রায় ২৫ মিলিয়ন দর্শনার্থী উপস্থিত হবে। মূল আয়োজনকে ঘিরে প্রতিদিন হবে ৬০টির মতো শো, ২০০টির মতো রেস্টুরেন্ট।

[৪] দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বলেন, বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধিতে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার এবারের এক্সপোতে সেই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। বেজা, হাইটেক পার্ক অথরিটি, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটির মতো যে সমস্ত সংস্থা বাংলাদেশে বিনিয়োগ নিয়ে কাজ করে, সেসব সংস্থা এখানে অংশগ্রহণ করবে। তারা তাদের কর্মকাণ্ড তুলে ধরবে। এছাড়া ভিন্ন ভিন্ন কোম্পানি আলাদাভাবে অংশগ্রহণের সুযোগ না থাকলেও ব্যবসায়িক সংগঠন এফবিসিসিআই, গার্মেন্টস অ্যাসোসিয়েশন, ইলেকট্রনিক ও প্লাস্টিক প্রোডাক্টের অ্যাসোসিয়েশনগুলোকে মেলায় অংশ নিতে আমরা বেশি উৎসাহিত করছি।

[৫] জামাল হোসেন আরও বলেন, ছয় মাসব্যাপী মেলায় সংস্কৃতি মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমি অন্যান্য মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি পরিকল্পনা তৈরি করেছে। যার মাধ্যমে বিভিন্ন দিবস ও বিশেষ দিনগুলোতে বাংলাদেশি শিল্পীদের দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

[৬] আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত মো. আবু জাফর বলেন, আমরা সারাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করেছি। এমনকি মহামারির সময়ও আমরা আমাদের রপ্তানিতে ক্রমবর্ধমান বৃদ্ধির হার ধরে রেখেছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টেকসই শিল্পনীতির সুফল পাচ্ছি। বাংলাদেশ এখন সারাবিশ্বে যে মর্যাদার আসন অধিকার করছে, সুপ্রতিষ্ঠিত হয়েছে সেটি এই মেলার মাধ্যমে সারা পৃথিবীকে দেখানো যাবে। তাই বাংলাদেশের অধিকাংশ মন্ত্রণালয় এই মেলায় অংশ নেবে।

[৭] উল্লেখ্য, মেলায় প্রবেশ টিকিটের একক মূল্য ধরা হয়েছে ৯৫ দেরহাম এবং ছয় মাসের পাসের জন্য মূল্য হবে ৪৯৫ দেরহামসহ বেশ কয়েকটি শ্রেণিতে টিকেট বিক্রি হচ্ছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom