নিজস্ব প্রতিবেদক: [২] সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ মোখলেস (২০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বড়ধুশিয়া গ্রামের। তিনি ওই গ্রামের কৃষক সুলতান মিয়ার ছেলে। গত বুধবার বাংলাদেশ সময় সকাল আনুমানিক ৯ টায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। মোখলেছের নিহতের খবরে পরিবার ও গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার লাশ বর্তমানে সৌদি আরবের জেদ্দা শহরের একটি হাসপাতালের মর্গে আছে।
[৩] নিহতের পরিবার ও স্বজনদের সূত্রে জানা যায়, ২০২১ সালের শেষের দিকে সৌদি আরব যাওয়ার মধ্য দিয়ে শুরু হয় মোখলেছের প্রবাস জীবন। সেখানে থাকেন প্রায় ৪ মাস ধরে। ২০২১ সালের নভেম্বর মাসের প্রথমদিকে মোখলেছ চলে যান সৌদি আরবে। সেখানে ‘ইয়ামা ’ নামের একটি কোম্পানিতে কাজ করতেন মোখলেছ। অন্যান্য দিনের মতো বুধবার সকালেও কাজে যান। কাজের যাওয়ার সময় পিছন থেকে একটি সড়ক দিয়ে বেপরোয়া গতিতে আসা একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। সে রাস্তার পাশে লুটিয়ে পড়ে যায়। মাথায় আঘাত পাওয়ায় নাক মুখ ও কান দিয়ে রক্তক্ষরণ হতে থাকে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই মারা যান মোখলেছ। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরই ঘাতক মাইক্রোবাসটি আটক করতে চেষ্টা করছে সৌদি পুলিশ। ওই সড়কের সিসি টিভির ফুটেজও এখন পুলিশের হাতে। আক্তারের মৃতদেহটি বর্তমানে সেখানকার একটি হাসপাতালের মর্গে রয়েছে। লাশ দেশে আনার বিষয়টি নির্ভর করছে পরিবার ও স্বজনদের সিদ্ধান্তের উপর। তরতাজা ছেলের অকাল মৃত্যুর সংবাদে বারবার মূর্ছা যাচ্ছেন পিতা-মাতা। বাকরুদ্ধ হয়ে গেছেন স্বজনরা। তাদেরকে সান্ত্বনা দেয়ার সাধ্য যেন নেই কারো। শুধু বাড়ি নয়, গোটা গ্রামেই চলছে শোকের মাতম। সদা হাস্যোজ্জ্বল সদালাপি নিষ্ঠাবান মোখলেছের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। কিছুতেই থামছে না মা পিতামাতারা আহাজারি।