রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News

২০২১ সালের সবচেয়ে পাতলা স্মার্টফোন মি ১১ লাইট আনল শাওমি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৩৭৯ সময় দেখুন
২০২১ সালের সবচেয়ে পাতলা স্মার্টফোন মি ১১ লাইট আনল শাওমি


ডিএমপি নিউজ: দেশের বাজারে চলতি বছরের সবচেয়ে পাতলা ও হালকা ওজনের মি ১১ লাইট স্মার্টফোন উন্মোচন করেছে শাওমি বাংলাদেশ। সম্প্রতি অনলাইনে স্মার্টফোনটি উন্মোচন করা হয়। এই স্মার্টফোনের পুরুত্ব ৬.৮মিমি এবং ওজন মাত্র ১৫৭ গ্রাম। ফোনটির সামনে পাঞ্চ-হোল ডিজাইনের ক্যামেরা ও বেজেলহীন ডিসপ্লে রয়েছে। যারা বড় স্ক্রিন চান তাদের জন্যই ডিভাইসটি ডিজাইন করা হয়েছে। ফোনটির পাশে দেওয়া হয়েছে কার্ভড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

স্মার্টফোনটির উন্মোচন উপলক্ষে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘মি সিরিজের মাধ্যমে আমাদের লক্ষ্য অর্থবহ উদ্ভাবন ও সেরা প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের সকল চাহিদা পরিপূর্ণ করা। মি ১১ সিরিজটিও এর ব্যতিক্রম নয়।’

মি ১১ লাইট ফোনটিতে দেয়া হয়েছে স্পোর্টস ৬.৫৫ ইঞ্চির ১০-বিট অ্যামোলেড ডট-ডিসপ্লে। ডিভাইসটি আসছে ১.০৭ বিলিয়ন অন স্ক্রিন কালারে, যা এর পূর্বসূরিদের থেকে ৬৪ গুণ বেশি (৮-বিট ডিসপ্লে)। ডিসপ্লেতে ৯০ হার্জ রিফ্রেশ রেট ও ডিসপ্লের স্থায়িত্ব বাড়াতে সামনে ও পেছনে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৫ এর সুরক্ষা।

সরু ও হালকার মধ্যে মি ১১ লাইট ফোনটিতে দেয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এর প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেলের, আছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং তার সঙ্গে একটি ৫ মেগাপিক্সেলের টেলিম্যাক্রো ক্যামেরা। মি ১১ লাইট এর সামনে আছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। 

মি ১১ লাইট ফোনটিতে দেওয়া আছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৩২ জি প্রসেসর। এটি ৮ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি, যা দেবে শক্তিশালী, দক্ষ ও অসামান্য গতি। এতে আছে ৪,২৫০ এমএএইচের ব্যাটারি। মি ১১ লাইট স্মার্টফোনটি দেশের বাজারে জ্যাজ ব্লু, স্ক্যানি কোরাল এবং ভিনিল ব্ল্যাক তিনটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। অচিরেই বাংলাদেশের অথরাইজড মি স্টোর, পার্টনার স্টোর ও রিটেইল চ্যানেলে পাওয়া যাবে ফোনটি। ফোনটির ৬+১২৮ জিবি ও ৮+১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ২৯ হাজার ৯৯৯ ও ৩১ হাজার ৯৯৯ টাকা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর