সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায় বিদেশে মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের সন্তানদের শিক্ষাভাতা পুনঃনির্ধারণ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৯ EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায়

২১ আগস্ট রাজনীতির ইতিহাসের রক্তাক্ত অধ্যায় : ড. নিম চন্দ্র ভৌমিক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৩৫২ সময় দেখুন
২১ আগস্ট রাজনীতির ইতিহাসের রক্তাক্ত অধ্যায় : ড. নিম চন্দ্র ভৌমিক

২১ আগস্ট স্বাধীন বাংলাদেশের রাজনীতির ইতিহাসের রক্তাক্ত ও কলঙ্কিত অধ্যায় বলে মন্তব্য করে সাবেক রাষ্ট্রদূত ড. নিম চন্দ্র ভৌমিক বলেন, সে দিন যা ঘটেছিল তা বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে নৃশংস ও নিকৃষ্টতম অধ্যায়। সেই ভয়াবহ গ্রেনেড হামলার দেড় দশক পেরিয়ে গেলেও সেই বিকালের রক্তের ক্ষত প্রতিটি মানুষের মনে এখনও দগদগে।

শনিবার (২১ আগস্ট) নয়াপল্টনের ‘‘নৃশংস ২১ আগস্ট স্মরণে’’ জাতীয় স্বাধীনতা পার্টি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রকাশ্যে গ্রেনেড হামলা চালিয়ে মানুষ হত্যা করার পরও শাস্তি এড়ানোর সব পথই করে দেয়া হয়েছিল হামলাকারীদের৷ মূল হামলাকারীদের বাঁচানোর পরিকল্পনা থেকে এক সাধারণ মানুষ ‘জজ মিয়া’-কে করা হয়েছিল প্রধান আসামী৷

জেএসপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজু’র সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া। বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক লীগ সভাপতি এম এ জলিল, গণ আজাদী লীগের মহাসচিব মুহম্মদ আতাউল্লাহ খান, কৃষক-শ্রমিক পার্টি সভাপতি মো. সিরাজুল হক, বাংলাদেশ গণতান্ত্রিকজ আন্দোলন চেয়ারম্যান এ আর এম জাফরুল্লাহ চৌধুরী, দলের উপদেষ্টটা প্রীতি শর্মা, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সুভাষ চন্দ্র, যুগ্ম মহাসচিব সি এম মানিক, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ, ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি দেলোয়ার হোসেন, মাহবুবুর রহমান প্রমুখ।

প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ২১ আগস্টের হামলা রাজনৈতিক প্রতিহিংসাবশত করা হয়েছে বলেই রাজনৈতিক মহলের ধারণা। রাজনীতি ভয়াবহভাবে দুর্বৃত্তায়িত হলেই এটি সম্ভব। এরূপ ঘটনার পুনরাবৃত্তি রোধে ন্যায়বিচারের পাশাপাশি রাজনৈতিক নেতাদেরও সজাগ হওয়ার প্রয়োজন রয়েছে।
তিনি আরো বলেন, আইনগত ব্যবস্থা ছাড়াও দলের ভেতর থেকে প্রতিহিংসার উপাদান দূর করতে হবে। গণতন্ত্রের স্বার্থেই রাজনীতি থেকে দূর করতে হবে অপশক্তি ও অপচিন্তা।

তিনি বলেন, ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার আড়ালে প্রকৃত সত্য কী ছিল, দেশবাসীর সামনে তা উদ্ঘাটন সময়ের দাবী। ২০০৪ সালে ওই ন্যক্কারজনক গ্রেনেড হামলার সময় যারা সরকারে ছিলেন তারা কিছুতেই এর দায় এড়াতে পারেন না। কারণ, সরকার বা রাষ্ট্রের মদদ ছাড়া এবং দেশ বা বিদেশের কোনো না কোনো সামরিক উৎস ছাড়া এত বিপুলসংখ্যক আরজিএস গ্রেনেড অসামরিক জনসমাবেশে নিক্ষিপ্ত হতে পারে না। আর ওই গ্রেনেড হামলার পর ‘জজ মিয়া’ নাটক সাজিয়ে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা একটি অপরাজনীতি ও নোংরা মানষিকতারই বহি:প্রকাশ মাত্র।

সভাপতির বক্তব্যে মো. মিজানুর রহমান মিজু বলেন, আমাদের রাজনৈতিক সংস্কৃতির প্রেক্ষাপটে প্রতিপক্ষের বিরুদ্ধে রাজনৈতিক মাঠে কত কথাই বলেন একে অপরকে। কিন্তু পুরো প্রশাসনকে ‘হাতিয়ার’ হিসেবে ব্যবহার করে ২১ আগস্টের বিচারকে প্রভাবিত করতে একটি মিথ্যাকে সত্য বলে চাপিয়ে দেয়া কোনো সভ্যসমাজের সংস্কৃতি হয়ে উঠতে পারে না। তৎকালীন ক্ষমতাসীনদের এহেন অপতৎপরতার বিষয়টি পরবর্তীকালে তদন্তে বেরিয়ে এসেছে। যদিও তাদের এমন আচরণ কোনোভাবেই কাম্য ছিল না।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর