বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

২,৫০০ পিস ইয়াবা সহ পটিয়া’য় টেকনাফের ০১ জন মাদক পাচারকারীকে গ্রেফতার করে চট্টগ্রাম জেলা কার্যালয়, মামলা দায়ের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৩০৩ সময় দেখুন
২,৫০০ পিস ইয়াবা সহ পটিয়া’য় টেকনাফের ০১ জন মাদক পাচারকারীকে গ্রেফতার করে চট্টগ্রাম জেলা কার্যালয়, মামলা দায়ের

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম এর উপপরিচালক জনাব Humayun Kabir Khondakar এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক জনাব সাইফুল ইসলাম এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম (খ-সার্কেল, পটিয়া) এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানাধীন মোজাফরাবাদ এন জে উচ্চ বিদ্যালয়ের বিপরীত পার্শ্ব থেকে চট্টগ্রাম পাচারকালে ২,৫০০ (দুই হাজার পাঁচশত) পিচ ইয়াবাসহ টেকনাফ হ্নীলা এলাকার ০১ জন পাচারকারী কে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয় (পটিয়া সার্কেল)। সে ইতিপূর্বেও একাধিক বার ইয়াবা পাচার করেছে বলে স্বীকার করে।

আসামী (১) নুর কাশেম প্রকাশ নুরুল কাশেম (৩৭), পিতাঃ মৃত মোঃ হোচন, মাতাঃ মৃত আলমাছ খাতুন, সাংঃ পশ্চিম সাতঘরিয়া (মধ্য হ্নীলা), পোঃ নয়া পাড়া-৪৭৬১, ওয়ার্ড নং-০৭, হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ, থানাঃ টেকনাফ, জেলাঃ কক্সবাজার। তাকে সকাল প্রায় ০৯ঃ০০ ঘটিকায় গ্রেফতার করে পটিয়া থানায় মামলা দায়ের করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom