নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ (৫ আগস্ট) বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংক দুইটি হচ্ছে- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও এনসিসি ব্যাংক লিমিটেড।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এজিএম (৫ আগস্ট) বৃহস্পতিবার বিকাল ৩টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর,২০২০ সমাপ্ত হিসাব বছরে ইউসিবি ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস।
অন্যদিকে এনসিসি ব্যাংকের এজিএম আজ দুপুর ১২টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর,২০২০ সমাপ্ত হিসাব বছরে এনসিসিব ব্যাংক ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ নগদ ও সাড়ে ৭ শতাংশ বোনাস।






