নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির বোর্ড সভা আজ (১৪ জুন) অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
কোম্পানি ৩টি হলো -ট্রাস্ট ব্যাংক লিমিটেড, দেশ গার্মেন্টস এবং ইনটেক লিমিটেড।
জানা যায়, ট্রাস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ১৪ জুন দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২০ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে। একই সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের প্রথম প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। ২০১৯ সালে কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
দেশ গার্মেন্টস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ ১৪ জুন বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। এর আগে কোম্পানিটি গত ২৪ মে ও ২৯ এপ্রিল দুই দফায় পর্ষদ সভা স্থগিত করেছিল।সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৩২ পয়সা।
ইনটেক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা ৯ জুনের পরিবর্তে আজ ১৪ জুন নির্ধারণ করা হয়েছে। আজ বিকাল ৩টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।আগের প্রান্তিকে কোম্পানিটি ০৮ পয়সা আয় করেছিল।






