বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

৭০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে এনসিসি ব্যাংক – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ২৫৩ সময় দেখুন
৭০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে এনসিসি ব্যাংক – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এনসিসি ব্যাংক লিমিটেড সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। আর এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ৭০০ কোটি টাকা সংগ্রহ করবে। এনসিসি ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১৪ জুন) অনুষ্ঠিত এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় বন্ড ইস্যু সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র অনুসারে, আলোচিত বন্ডের নাম হবে ‘এনসিসি ব্যাংক নন-কনভার্টিবেল সাব-অর্ডিনেটেড বন্ড-২’। বন্ডটি রূপান্তরযোগ্য নয়। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ডের ইউনিট বরাদ্দ করা হবে।

ব্যাসেল-৩ এর শর্ত পরিপালনে টিয়ার-২ মূলধন বাড়াতে বন্ডে সংগৃহীত অর্থ ব্যবহার করা হবে।

সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাসমূহের অনুমোদন সাপেক্ষে আলোচিত বন্ড ইস্যু করা হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর