রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News

৯৪ বছরের ‘তারকা’ মা-কে চিরতরে হারালেন বোমান ইরানি!– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৩৫৭ সময় দেখুন
৯৪ বছরের ‘তারকা’ মা-কে চিরতরে হারালেন বোমান ইরানি!– News18 Bangla


#মুম্বই: বুধবার সকালে নিজের মা-কে চিরদিনের জন্য হারালেন অভিনেতা বোমান ইরানি (Boman Irani)। অভিনেতার মা জেরবানু ইরানির (Jerbanoo Irani) মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৪ বছর। এদিন সন্ধেয় নিজেই মায়ের একটি আদুরে ছবি পোস্ট করে ভক্তদের এই খবর জানিয়েছেন অভিনেতা। নিজের মা-কে একজন ‘তারকা’ উল্লেখ করে পোস্টে বোমান লিখেছেন, ‘মা ইরানি আজ সকালে ঘুমের মধ্যে শান্তিতেই প্রয়াত হয়েছেন। ৩২ বছর বয়স থেকে আমার মা ও বাবা তিনিই ছিলেন। কী অসাধারণ একজন মানুষ ছিলেন তিনি।’

৬১ বছরের অভিনেতা মায়ের সঙ্গে তাঁর ছোটবেলার নানা স্মৃতির কথা রোমন্থন করে পোস্টে আরও লিখেছেন, ‘মজার মজার সব গল্প তিনিই শুধু বলতে পারতেন। তাঁর জ্ঞানভাণ্ডারও ছিল বিস্তৃত। অভিনেতার কথায়, তাঁর মায়ের জ্ঞান আর স্মৃতি উইকিপিডিয়া বা আইএমডিবি-র থেকে কিছু কম ছিল না। ছোটবেলায় বোমানের বন্ধুদেরও তিনি নিজের ছেলের মতোই ভালবাসতেন। যখনই তাঁরা দল বেঁধে ছবি দেখতে যেতেন, বোমানের মা জমানো সঞ্চয় থেকে বোমান আর তাঁর বন্ধুদের পপকর্ন খাওয়ার জন্য অর্থ দিতেন।’

বোমান আরও লিখেছেন, ‘শেষ রাতে তিনি মালাই কুলফি ও একটু আম খেতে চেয়েছিলেন। তিনি এমনই ছিলেন যে আচমকা চাঁদ ও তারাও চেয়ে বসতে পারতেন। তিনি ছিলেন, এবং চিরকাল তিনি একজন তারকা হয়েই থাকবেন।’ গত নভেম্বর মাসেই ৯৪ বছরের জন্মদিন পালন করেছিলেন বোমানের মা। সেদিন নিজের মায়ের সঙ্গে একটি দারুণ ছবি পোস্ট করেছিলেন বোমান। মা-কে চিরকালের সেরা উল্লেখ করে বোমান লিখেছিলেন, ‘তুমি একটা গোটা প্রজন্মকে অনুপ্রেরণা দিতে পেরেছ। তোমার সেন্স অফ হিউমার আমাদের জীবনকে আরও সুন্দর করে তুলেছে।’

বলিউডে জনপ্রিয়তার নিরিখে বেশ উচ্চস্থানে রয়েছেন অভিনেতা বোমান ইরানি। মুন্না ভাই এম বি বি এস, ম্যায় হু না, বীর জারা, ডন, লাগে রহো মুন্না ভাই, হে বেবি, দোস্তানা, ৩ ইডিয়টস, হাউজফুল, সঞ্জুর মতো একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন তিনি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর