বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

রাফায় ইসরাইলি বিমান হামলায় নিহত ৪০

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৭ মে, ২০২৪
  • ১১৪ সময় দেখুন
রাফায় ইসরাইলি বিমান হামলায় নিহত ৪০


আন্তর্জাতিক ডেস্ক

গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে রাফা শহরের কাছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি শিবিরে ইসরাইলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪০-এ দাঁড়িয়েছে। গাজার কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

গাজার হামাস সরকারের বেসামরিক প্রতিরক্ষা সংস্থার সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ আল-মুগাইর বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, দক্ষিণ গাজা উপত্যকার রাফা শহরের উত্তর-পশ্চিমে শরণার্থী তাঁবুতে ইসরাইলি দখলদার সেনাবাহিনীর দ্বারা সংঘটিত গণহত্যায় ৪০ জন শহিদ এবং ৬৫ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোববার স্থানীয় সময় রাত ৮.৪৫ মিনিটে ইসরাইলি বিমান বাহিনী শরণার্থী শিবিরে হামলা চালায়।ফিলিস্তিনি মিডিয়া অফিস বলেছে, ইসরাইলি বিমান ওই এলাকায় বেশ কয়েকটি তাঁবু লক্ষ্য করে অন্তত আটটি ক্ষেপণাস্ত্র এবং দুই হাজার পাউন্ডের বোমা নিক্ষেপ করে। এতে প্রায় এক লাখ মানুষকে আশ্রয় দেওয়া শিবিরে আগুন ছড়িয়ে পড়ে। নিহতদের প্রায় সকলেই পুড়ে মারা গেছেন।

রাফায় আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) নির্দেশের পরও ইসরাইল নিবৃত্ত হয়নি। বরং আইসিজের রায়ের পর ইসরাইলি রাফায় হামলা চালাতে আরও বেপরোয়া হয়ে উঠেছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর