বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো ইউরোপের ৩ দেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ১০৭ সময় দেখুন
ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো ইউরোপের ৩ দেশ


সারাবাংলা ডেস্ক

ঢাকা: যুদ্ধবিধ্বস্ত দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো ইউরোপের তিন দেশ স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। মঙ্গলবার (২৮ মে) সমন্বিত সিদ্ধান্তে দেশ তিনটি ফিলিস্তিনকে এই স্বীকৃতি দেয়।

আয়ারল্যান্ডের সরকার আনুষ্ঠানিকভাবে এ ব্যবস্থা অনুমোদনের পর প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস জানান, তাদের লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যের শান্তির আশা বাঁচিয়ে রাখা।

তিনি ইসরায়েলকে গাজায় ‘মানবিক বিপর্যয় বন্ধ করার’ আহ্বান জানিয়ে এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা শান্তি প্রক্রিয়ার শেষে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চেয়েছিলাম। তবে শান্তির অলৌকিক ঘটনাকে বাঁচিয়ে রাখতে আমরা স্পেন ও নরওয়ের পাশাপাশি এই পদক্ষেপ নিয়েছি।’

অসলোর স্বীকৃতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইড এই পদক্ষেপটিকে ‘নরওয়ে-ফিলিস্তিন সম্পর্কের জন্য একটি বিশেষ দিন’ হিসেবে স্বাগত জানিয়েছেন।

অন্যদিকে স্পেনের মন্ত্রিসভা এই পদক্ষেপকে সমর্থন করার পর পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেন, এটি এমন একটি দিন যা ‘স্পেনের ইতিহাসে খোদাই করা হবে’।

এর আগে গত সপ্তাহে তিনটি দেশের প্রধানমন্ত্রী এ পরিকল্পনা উন্মোচন করেছিলেন। এতে ইসরায়েলের কাছ থেকে ক্ষিপ্ত প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিশেষ করে স্পেনের সঙ্গে দেশটির কূটনৈতিক উত্তেজনা বেড়ে যায়।

এদিকে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ২৭ দেশের ইউরোপীয় ইউনিয়নের মধ্যে তীব্র মতবিরোধ সৃষ্টি করেছে। কয়েক দশক ধরে ফিলিস্তিন রাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতিকে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে আলোচনার মাধ্যমে শান্তির শেষ অবলম্বন হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড-স্পেন-নরওয়ে

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর