বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

আগ্নেয়াস্ত্র মামলায় বাইডেনের ছেলে হান্টার দোষী সাব্যস্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১২ জুন, ২০২৪
  • ১২৩ সময় দেখুন
আগ্নেয়াস্ত্র মামলায় বাইডেনের ছেলে হান্টার দোষী সাব্যস্ত


আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন (৫৪) এক মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। আগ্নেয়াস্ত্র কেনার সময় মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার তিনটি অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে দায়ের করা এই মামলায়।

রয়টার্স ও সিএনএনের খবরে বলা হয়, মঙ্গলবার (১১ জুন) যুক্তরাষ্ট্রের ডেলওয়ার অঙ্গরাজ্যের একটি আদালত তিন অভিযোগেই দোষী সাব্যস্ত করেছেন হান্টারকে। আদালত সাজা ঘোষণার তারিখ নির্ধারণ না করলেও ১২০ দিনের মধ্যে এ ঘোষণা আসবে। অর্থাৎ আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই তার সাজা শুরু হতে পারে।

হান্টারের বিরুদ্ধে অভিযোগগুলো হলো— আগ্নেয়াস্ত্র কেনার সময় তিনি মিথ্যা তথ্য দিয়েছিলেন, অস্ত্র বিক্রেতার নথিপত্রে যেন মিথ্যা তথ্য থাকে তার ব্যবস্থা করেছিলেন এবং নিজের কাছে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রেখেছিলেন।

সিএনএনের খবরে বলা হয়েছে, আগ্নেয়াস্ত্র সংক্রান্ত যে তিন অভিযোগ, তাতে হান্টার বাইডেনের সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ড হতে পারে। সঙ্গে সাড়ে সাত লাখ ডলার পর্যন্ত জরিমানাও হতে পারে।

সারাবাংলা/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর