বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে কারামুক্ত হলেন জুলিয়ান অ্যাসাঞ্জ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১০৮ সময় দেখুন
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে কারামুক্ত হলেন জুলিয়ান অ্যাসাঞ্জ


আন্তর্জাতিক ডেস্ক

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ গুপ্তচরবৃত্তি আইন লঙ্ঘনের দায় নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টের কাছে দোষ স্বীকার করার চুক্তিতে মুক্তি পেয়েছেন। এর মধ্য দিয়ে যুক্তরাজ্যে তার কারাবাসের অবসান ঘটল। নিজ দেশ অস্ট্রেলিয়ার ফেরার অনুমতি পেয়েছেন তিনি। ছেড়েছেন যুক্তরাজ্য। সোমবার (২৪ জুন) কারাগার থেকে তিনি মক্তি পান।

যুক্তরাষ্ট্রের উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের ডিস্ট্রিক্ট কোর্টের নথি অনুসারে, ৫২ বছর বয়সী অ্যাসাঞ্জ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর গোপন নথিপত্র ও কূটনৈতিক বার্তা ফাঁসের অভিযোগে একক অপরাধী হিসেবে দোষ স্বীকার করতে সম্মত হন।

স্থানীয় সময় মঙ্গলবার (২৫) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক বার্তায় উইকিলিকস এ তথ্য জানিয়েছে। পোস্টে উইকিলিকস বলেছে, ‘জুলিয়ান অ্যাসাঞ্জ মুক্ত।’

স্থানীয় সময় বুধবার (২৬ জুন) সকালে আমেরিকায় তার পৌঁছনোর কথা। এ সপ্তাহেই মার্কিন আদালতে হাজির হওয়ার কথা রয়েছে তার। তথ্য বলছে, মার্কিন আদালতে তিনি দোষী সাব্যস্ত হবেন। তবে তার সাজা কমে পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে। ব্রিটেনের কারাগারে ইতোমধ্যেই সেই পাঁচ বছর কাটিয়েছেন তিনি।

জুলিয়ান অ্যাসাঞ্জ অস্ট্রেলিয়ার নাগরিক। তিনি যুক্তরাজ্যে কারাবন্দী ছিলেন। সেখান থেকে তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করার চেষ্টা করেছে মার্কিন সরকার।

২০১০ সালে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর গোপন নথিপত্র ও কূটনৈতিক বার্তা ফাঁসের অভিযোগ ওঠে অ্যাসাঞ্জের বিরুদ্ধে। উইকিলিকসের নথি প্রকাশের জন্য অ্যাসাঞ্জের বিরুদ্ধে ১৮টি অভিযোগ রয়েছে। মূলত উইকিলিকসকে বিপুল পরিমাণ মার্কিন গোপন নথি সরবরাহ করেছিলেন মার্কিন সেনাবাহিনীর সাবেক গোয়েন্দা বিশ্লেষক চেলসি ম্যানিং।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর