রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিদেশে মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের সন্তানদের শিক্ষাভাতা পুনঃনির্ধারণ EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১

আজ পুঁজিবাজারে বন্ধ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৩৬০ সময় দেখুন
আজ পুঁজিবাজারে বন্ধ – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব ব্যাংক আজ বন্ধ থাকবে। একারণে আজ বুধবার (৪ আগস্ট) পুঁজিবাজারও বন্ধ রয়েছে। ব্যাংক ছাড়া পুঁজিবাজারের আর্থিক লেনদেন সম্ভব না হওয়ায় বাধ্য হয়েই বন্ধ রাখতে হচ্ছে এই বাজারকে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত রোববারও ব্যাংক বন্ধ থাকায় পুঁজিবাজার বন্ধ ছিল। করোনা মহামারি বেড়ে যাওয়ায় গত ২৮ জুলাই কেন্দ্রীয় ব্যাংক চলতি সপ্তাহের রবিবার ও বুধবার ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। যে কারনে এই ২দিন পুঁজিবাজারও বন্ধ রয়েছে।

জানা গেছে, চলতি সপ্তাহে ৩ কার্যদিবস লেনদেন হবে পুঁজিবাজারে। তবে এই ৩ কার্যদিবস ব্যাংকের সঙ্গে সমন্বয় করে পুঁজিবাজারে লেনদেন ২টা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

এর আগে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১ জুলাই থেকে সর্বাত্মক লকডাউনে ব্যাংকিং লেনদেন কমিয়ে আনা হয়। এতে পুঁজিবাজারের লেনদেন সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত কমিয়ে আনা হয়। এরপরে গত ৮ জুলাই থেকে ব্যাংকিং লেনদেন সময় বাড়ানোর সঙ্গে সঙ্গে পুঁজিবাজারের লেনদেন সকাল ১০টা থেকে বাড়িয়ে দুপুর ২টা পর্যন্ত করা হয়।

এরপরে ১৫, ১৮ ও ১৯ জুলাই ব্যাংকিং লেনদেন সময় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত করার আলোকে পুঁজিবাজারের লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ২.৩০টা পর্যন্ত করা হয়। যা ঈদের পর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন হয়ে আসছিল।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর