বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

দিল্লি বিমানবন্দরে টার্মিনালের ছাদ ধসে একজনের মৃত্যু, আহত ৮

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১০২ সময় দেখুন
দিল্লি বিমানবন্দরে টার্মিনালের ছাদ ধসে একজনের মৃত্যু, আহত ৮


আন্তর্জাতিক ডেস্ক

টানা দুইদিন ধরে প্রবল বৃষ্টি ঝরছে দিল্লিতে। আর এই বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদ ধসে একজন নিহত ও আটজন আহত হয়েছেন।

শুক্রবার (২৮ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও টাইমস ও ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের রাজধানী নয়াদিল্লি। এরই একপর্যায়ে শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে দিল্লি বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের ছাদের একটি অংশ গাড়ির ওপর ভেঙে পড়ার পরে কমপক্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আটজন।

বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদের ছাউনি এবং কয়েকটি বিম ভেঙে পার্কিং অংশে থাকা যানবাহনের ওপর পড়লে হতাহতের এই ঘটনা ঘটে।

দিল্লি বিমানবন্দরের মুখপাত্র জানান, ১ নম্বর টার্মিনাল থেকে সমস্ত প্রস্থান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং ‘নিরাপত্তা ব্যবস্থার’ অংশ হিসাবে চেক-ইন কাউন্টারগুলোও বন্ধ করা হয়েছে।

দিল্লি বিমানবন্দরের এক বিবৃতিতে বলা হয়েছে, সকাল থেকে ভারি বৃষ্টির মধ্যে বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের গাড়ি পার্কিং এলাকায় পুরাতন বহির্গমন অংশের ছাদ ভেঙে পড়ে। উদ্ধারকর্মীরা সেখানে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন এবং আহতদের চিকিৎসা সেবাও দেওয়া হচ্ছে।

সারাবাংলা/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর