বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

আসামে বন্যায় মৃত্যু বেড়ে ৫২

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১১৮ সময় দেখুন
আসামে বন্যায় মৃত্যু বেড়ে ৫২


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের আসামে কয়েক দিনের বন্যায় ৫২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন দুইজন। টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলো হলো- কাছাড়, কামরুপ, হাইলাকান্দি, হোজাই, ধুবরি, নগাঁও, মরিগাঁও, গোয়ালপাড়া, বরপেটা, ডিব্রুগড়, নলবাড়ি, ধেমাজি, বোঙ্গাইগাঁও, লখিমপুর, জোরহাট, সোনিতপুর, কোকরাঝাড়, করিমগঞ্জ, দক্ষিণ সালমারা, দাররাং এবং তিনসুকিয়া।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত ডিব্রুগড় জেলা থেকে ফিরে শুক্রবার (৫ জুলাই) রাতে কর্মকর্তাদেরসঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে রাজ্যের বন্যা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

শনিবার (৬ জুলাই) একটি সরকারি বুলেটিনে বলা হয়, আসামের বন্যা পরিস্থিতিতে ৩০টি জেলায় ২৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বড় নদীগুলোর বেশ কয়েকটি জায়গায় বিপদ চিহ্নের উপরে পানি প্রবাহিত হচ্ছে।

বরাক নদীর এপি ঘাট, বিপি ঘাট, ছোট বাকরা ও ফুলেট্রাল এবং এর উপনদী ধলেশ্বরী ঘারমুড়া, মাটিজুরির কাটাখাল এবং করিমগঞ্জ শহরের কুশিয়ারায় বিপৎসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বুলেটিনে যোগ করা হয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামোর মধ্যে রয়েছে ২২৫টি রাস্তা এবং ১০টি সেতু।

বন্যায় রাজ্যের কাজীরাঙা জাতীয় উদ্যানের অন্তত ৭০ শতাংশ ডুবে গেছে। এতে উদ্যান ছেড়ে পালাচ্ছে পশুরা। বন্যায় ওই উদ্যানে ৭৭টি পশু মারা গেছে। সরকারি হিসাব অনুযায়ী, মারা যাওয়ার পশুর মধ্যে রয়েছে অন্তত ৬২টি পারা হরিণ।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর