বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

উরুগুয়েতে নার্সিং হোমে আগুনে ১০ বৃদ্ধের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১০৮ সময় দেখুন
উরুগুয়েতে নার্সিং হোমে আগুনে ১০ বৃদ্ধের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক

উরুগুয়ের একটি নার্সিং হোমে আগুনে ১০ বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার ভোরের এই অগ্নিকাণ্ডে নার্সিংহোমের কেয়ারটেকার কোনমতে প্রাণে বেঁচে গেছেন।

আনুষ্ঠানিক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতদের মধ্যে ৮ জন নারী ও দুইজন পুরুষ। আগুন থেকে পুরো নার্সিং হোমে ধোঁয়া ছড়িয়ে পড়েছিল।

সোমবার (৮ জুলাই) এএফপি এসব তথ্য জানিয়েছে। রাজধানী থেকে প্রায় ২৯০ কিলোমিটার দূরে অবস্থিত ত্রেইনতা ই ত্রেস শহরে এই নার্সিংহোমটি অবস্থিত।

উরুগুয়ের জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রী কারিনা রান্দো সাংবাদিকদের বলেন, ‘এটি একটি দুর্ঘটনা। হাসপাতালটি খুব বড় নয়। সব মিলিয়ে এতে ছয়টি কক্ষ ছিল। সেখানে অধিকাংশই প্রবীণ নাগরিক ভর্তি ছিলেন। একটি ঘর গরম করার হিটার থেকে এই আগুনের সূত্রপাত হয়। এই প্রতিষ্ঠানটি বেশ ভালো অবস্থায় ছিল। আমরা সম্প্রতি এটি পরিদর্শন করেছিলাম এবং তেমন কোনো সমস্যা খুঁজে পাইনি।’

বিবৃতি বলা হয়, ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ১০ জনের মৃত্যু হয়। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে ২০ বছরের এক যুবক ছিলেন। তিনি সেখানকার কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। আগুন লাগার পর তিনি পালিয়ে প্রাণে বেঁচে যান।

ধারণা করা হচ্ছে, হাসপাতালের বসার ঘরে আগুন লাগে। তবে কীভাবে আগুন লাগলো, তা এখনো জানা যায়নি। যে যুবক প্রাণে বেঁচে গেছেন, তিনি গ্যারেজের ভেতর দিয়ে বাইরে এসেছেন বলে জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মৃতদের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তাদের মৃত বলে ঘোষণা করা হয়।

সারাবাংলা/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর