বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ইথিওপিয়ায় ভূমিধসে ২২৯ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৪ জুলাই, ২০২৪
  • ১১৬ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক

ইথিওপিয়ায় ভয়াবহ ভূমিধসে কমপক্ষে ২২৯ জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। রোববার (২১ জুলাই) ও সোমবার (২২ জুলাই) ভারী বৃষ্টিপাতের পর ভূমিধসের ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইথিওপিয়ার গোফা অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে রোববার সন্ধ্যায় প্রথম ভূমিধসের ঘটনা ঘটে। এ সময় আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দা, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও পুলিশ মাটিরে নিচে চাপা পড়া ব্যক্তিদের উদ্ধারে কাজ শুরু করেন। উদ্ধার কার্যক্রম চলাকালিন সোমবার সকালে আবারও ভূমিধসের ঘটনা ঘটে। এতে বহু মানুষ মাটির নিচে আটকা পড়ে। এ ঘটনায় এখনও পর্যন্ত ২২৯ মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোফা জোনের প্রধান প্রশাসক দাগমাউই আইলে বলেছেন, মৃতদের মধ্যে প্রাপ্তবয়স্ক এবং শিশু উভয়ই রয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। আর জীবিত উদ্ধার হওয়া ১০ জনের চিকিৎসা চলছে। এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

গোফা দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান মার্কোস মেলিসে বলেন, এখন পর্যন্ত ২২৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৪৮ জন পুরুষ এবং ৮১ জন নারী।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর