শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করে জবির নীল দল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ১০১ সময় দেখুন
কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করে জবির নীল দল


শশী,জবি প্রতিনিধি।
সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা-হত্যার ঘটনার তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল।আজ রবিবার সকাল ১০ টা ৩০ মিনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের সমানে এ মানববন্ধন করা হয়।


এ সময় তারা বলেন,”সরকার শিক্ষার্থীদের সকল দাবি মেনে নিয়েছে।এখন হত্যার বিচার বাকি আছে। আশা করে এটাও সরকার মেনে নিবে।কিন্তু যারা এই আন্দোলন কে কেন্দ্র করে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে।”


জবি নীলদলের এক নেতা বলেন,”শিক্ষার্থীরা সরকারের সাথে যখন আলোচনাতে যায় তখন তারা সরকারের কথা মেনে নেয়।কিন্তু বের হয়ে আবার অন্য কথা বলে।তাহলে এখানে তাদের কিছু মানুষ উসকানি দিচ্ছে। তা চিহ্নিত করে তাদের বিচার করতে হবে।”
এ সময় জবির নীল দলের সকল শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন এবং সবসময় শিক্ষার্থীদের পাশে থাকার নিশ্চয়তা দেওয়া হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর