কুবি প্রতিনিধি :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাধারণ শিক্ষার্থীরা অনলাইন ক্লাস বর্জন করার ঘোষণা দিয়েছে। তবে শিক্ষার্থীরা ১৮ আগস্ট থেকে সশরীরে ক্লাস করার ক্ষেত্রে প্রস্তুত বলে জানিয়েছে। যদি ১৮ আগস্ট থেকে সশরীরে ক্লাস শুরু না হলে শিক্ষার্থীরা কঠোর কর্মসূচি দিবে বলে হুঁশিয়ারি দেন।
রবিবার ( ১১ আগস্ট ) সাধারণ শিক্ষার্থীরা প্যাডে দেয়া এক বিজ্ঞপ্তিতে এই দাবি উল্লেখ করা হয়। এর আগে গত ১০ আগস্ট সকল হল ও সকল বিভাগের ব্যাচ প্রতিনিধিদের হওয়া এক অনলাইন মিটিয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের চলমান পরিস্থিতি বিবেচনা করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৯৯ তম সিন্ডিকেট সভায় সোমবার (১২ আগস্ট) থেকে অনলাইন ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সাধারণ শিক্ষার্থীরা এ সিদ্ধান্ত প্রত্যাখান করে। এ প্রসঙ্গে সাধারণ শিক্ষার্থীরা অনলাইন সভা আয়োজন করে এবং উক্ত সিদ্ধান্ত নেয়।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, ‘বর্তমানে কোন ক্রাইসিস মোমেন্ট বা মহামরি না থাকায় অনলাইন ক্লাস বর্জনের সিদ্ধান্ত নেয় শিক্ষার্থীরা, পাশাপাশি ১৮ আগস্ট থেকে অফলাইন ক্লাস শুরুর আহ্বান জানানো হয়। এবং প্রশাসনকে এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করতে বলা হয়। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।’
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৯৯ তম সিন্ডিকেটে ১২ আগস্ট থেকে অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করার কথা বলা হয়েছিল।