রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায় বিদেশে মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের সন্তানদের শিক্ষাভাতা পুনঃনির্ধারণ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৯ EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায়

সিরিজ হারিয়ে অস্ট্রেলিয়ার কষ্টার্জিত জয়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৩৫৬ সময় দেখুন
সিরিজ হারিয়ে অস্ট্রেলিয়ার কষ্টার্জিত জয়


ইউনাইটেড নিউজ২৪ ডেস্ক:: টানা তিন ম্যাচ হারের পর অবশেষে বাংলাদেশের বিপক্ষে জয়ের দেখা পেলো অস্ট্রেলিয়া। তবে জয় পেতে যথেষ্ট ঘাম ঝড়াতে হয়েছে তাদের। বাংলাদেশের বেঁধে দেওয়া ১০৫ রানের টার্গেট পার হতে ৭ উইকেট খোয়াতে হয়েছে অজিদের। শনিবার চতুর্থ ম্যাচে টাইগারদের ৩ উইকেটে হারিয়ে জয়ে ফিরল অস্ট্রেলিয়া।

এদিন টস জিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৯ উইকেট হারিয়ে ১০৪ রান করে বাংলাদেশ।

টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৩ রানে অধিনায়ক ম্যাথু ওয়েডের উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় অস্ট্রেলিয়া।দলকে চাপমুক্ত করতে চতুর্থ ওভারে সাকিব আল হাসানকে ৫টি ছক্কা হাঁকান ডেন ক্রিষ্টিয়ান।

এরপর মাত্র ১৮ রানে ৫ উইকেট হারিয়ে ফের কোণঠাসা হয়ে যায় অস্ট্রেলিয়া। তবে অ্যাস্টন অ্যাগার ও অ্যাস্টন টার্নারের দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত জয়ের কাছাকাছি চলে যায় অসিরা।

জয়ের জন্য শেষ ১৫ বলে প্রয়োজন ছিল মাত্র ৬ রান। খেলার এমন সময় শরিফুলের বলে শামিম হোসেনের দুর্দান্ত ক্যাচে পরিনত হয়ে সাজঘরে ফেরেন অ্যাস্ট অ্যাগার।

তবে অ্যান্ডু টাইকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করেন অ্যাস্টন টার্নার।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২০ ওভারে ১০৪/৯ (মোহাম্মদ নাঈম ২৮, মেহেদি হাসান ২৩, আফিফ হোসেন ২০, সাকিব ১৫; মিচেল সোয়েসপন ৩/১২, অ্যান্ডু টাই ৩/১৮)।

অস্ট্রেলিয়া: ১৯ ওভারে ১০৫/৭ (ডেন ক্রিস্টিয়ান ৩৯, অ্যাস্টন অ্যাগর ২৭, অ্যাস্টন টার্নার ৯*)।

ফল: অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী।

The post সিরিজ হারিয়ে অস্ট্রেলিয়ার কষ্টার্জিত জয় appeared first on Unitednews24.com.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর