শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

৮ দিনের ছুটি শেষে আগামীকাল খুলছে কুবি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১০১ সময় দেখুন
৮ দিনের ছুটি শেষে আগামীকাল খুলছে কুবি

কুবি প্রতিনিধি :

শারদীয় দুর্গাপূজা ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যে আট দিনের ছুটি শেষে আগামীকাল মঙ্গলবার (১৬ অক্টোবর) খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

সোমবার (১৫ অক্টোবর) দুপুরে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার।

তিনি বলেন, “গত ৮ অক্টোবর থেকে আমাদের ক্যাম্পাস ছুটি চলছিল। আগামীকাল থেকে প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম যথাযথভাবে শুরু হবে।”

উল্লেখ্য, দুর্গাপূজা উপলক্ষ্যে গত ৮ অক্টোবর থেকে ১৪ অক্টোবর এবং ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যে ১৫ অক্টোবর ছুটি ছিল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর