সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায় বিদেশে মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের সন্তানদের শিক্ষাভাতা পুনঃনির্ধারণ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৯ EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায়

বিএসইসি’র সাথে ডিএসইর নবনিযুক্ত ব্যাবস্থাপনা পরিচালকের সৌজন্য সাক্ষাত – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৩৫১ সময় দেখুন
বিএসইসি’র সাথে ডিএসইর নবনিযুক্ত ব্যাবস্থাপনা পরিচালকের সৌজন্য সাক্ষাত – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের নব-নিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূঁইয়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম সাথে সাক্ষাত করেন। ডিএসইর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

আজ সোমবার (৯ আগস্ট) বিএসইসি’র সাথে ডিএসইর নবনিযুক্ত ব্যাবস্থাপনা পরিচালকের সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি ডিএসই’র নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালককে স্বাগত জানান।

ডিএসই’র নবনিযুক্ত ব্যাবস্থাপনা পরিচালকের আইসিটি খাতে যে অভিজ্ঞতা রয়েছে তাকে কাজে লাগিয়ে ডিএসই’র যে সকল চ্যালেঞ্জ আছে সেগুলোকে যথাযথভাবে পূরণ করা সম্ভব। পুঁজিবাজারের কর্মকান্ডসমূহ একটু ভিন্ন হলেও অভিজ্ঞতার আলোকে যথাযথভাবে সেইসব চ্যালেঞ্জগুলো পালন করা সম্ভব৷ দায়িত্ব পালনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিনিয়োগকারীদের স্বার্থ এবং বিএসইসি’র নির্দেশনা।

ডিএসইর নব-নিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূঁইয়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম সাথে সাক্ষাত করতে গেলে তিনি ডিএসই’র নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালককে এসব কথা বলেন। এসময় তার সাথে ছিলেন বিএসইসি’র কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ, ড. মিজানুর রহমান, মোঃ আব্দুল সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূঁইয়া বিএসইসি’র চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, এদেশের জাতীয় অর্থনীতিতে পুঁজিবাজারের বড় ভূমিকা রয়েছে। পুঁজিবাজারের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করতে পারলে সেটাই হবে আমার বড় অর্জন।

ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূঁইয়া প্রযুক্তিগত উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ডিএসইকে পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশনের উপর বিশেষ গরুত্বআরোপ করে বলেন, ডিএসই’র উন্নয়নের জন্য আমি কিছু লক্ষ্য নির্ধারণ করেছি৷ এর মধ্যে পিপলস, প্রোডাক্ট, প্লাটফর্ম, প্রসেস এবং পলিসি৷ এগুলো বাস্তবায়ন করা গেলে ডিএসই অবশ্যই পূর্নাঙ্গরূপে ডিজিটাল হবে৷ এ কাজের জন্য সর্বপ্রথম প্লাটফর্মের উপর গুরুত্ব দেওয়া হবে৷ একটি ভাল প্লাটফর্ম স্টক এক্সচেঞ্জকে অনেক বেশি গতিশীল করে তুলতে পারে৷ বিশেষ করে অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) এর আধুনিকায়নের উপর গুরুত্বারোপ করেন। তাই ডিএসই প্লাটফর্মের উপর আমাদের অধিক গুরুত্ব থাকবে৷ বিএসইসি’র পরামর্শ উপদেশ আমার এ দায়িত্ব পালনে সহায়তা করবে। আমি আশা করি আপনাদের সহযোগিতায় আমরা সকলের প্রত্যাশা পূরণ করতে পারবো।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর