সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায় বিদেশে মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের সন্তানদের শিক্ষাভাতা পুনঃনির্ধারণ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৯ EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায়

ব্লক মার্কেটে ৪৮ কোম্পানির ৩২ কোটি টাকার লেনদেন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৩৬৮ সময় দেখুন
ব্লক মার্কেটে ৪৮ কোম্পানির ৩২ কোটি টাকার লেনদেন – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (১১ আগস্ট) ব্লক মার্কেটে মোট ৪৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৬৬ লাখ ৬৩ হাজার ১১৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩২ কোটি ৩৩ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৫ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা। কোম্পানিটি মোট ৪ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল। কোম্পানিটি ৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জনতা ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আলিফ ইন্ডাস্ট্রিজ, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, বে-লিজিং, বীচ হ্যাচারি, বিকন ফার্মা, বার্জার পেইন্টস, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, কনফিডেন্স সিমেন্ট, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ফরচুন সুজ, ফু-ওয়াং সিরামিকস, জেনেক্স ইনফোসিস, গোল্ডেন সন, জিপিএইচ ইস্পাত, ইফাদ অটোস, আইএফআইসি ব্যাংক, ইসলামিক ফিন্যান্স, যমুনা ব্যাংক, কে অ্যান্ড কিউ, কাট্টালি টেক্সটাইল, লাফার্জহোলসিম, মালেক স্পিনিং, এমজেএলবিডি, ন্যাশনাল হাউজিং, নর্দার্ন ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, পেনিনসুলা, প্রিমিয়ার সিমেন্ট, আরএকে সিরামিকস, রেনেটা, সিলভা ফার্মা, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, এসকে ট্রিমস, এসপিসিএল, স্কয়ার ফার্মা, এসএস স্টিল, সামিট পাওয়ার ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর