শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

৮ দিনের শীতকালীন ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৯৫ সময় দেখুন
৮ দিনের শীতকালীন ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুবি প্রতিনিধি : 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আগামী ২০ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত মোট ৮ দিনের শীতকালীন ছুটিতে যাচ্ছে। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। 

বুধবার (১৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মুজিবর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। 

রেজিস্ট্রার মুজিবর রহমান মজুমদার বলেন, ‘আমরা ৮ দিনের শীতকালীন ছুটিতে যাচ্ছি অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুয়ায়ী। আগামী ২০ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর এই ৮ দিন ছুটি থাকবে। এসময় অ্যাকাডেমিক ও প্রশাসনিক সকল কার্যক্রম বন্ধ থাকবে।’

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে কিনা এ ব্যাপারে আজকে মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন হল প্রভোস্ট কমিটির আহবায়ক মো. জিয়া উদ্দিন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর