বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ফিলিস্তিনে ৪ ইসরাইলি সেনা নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১৩৪ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
১২ জানুয়ারি ২০২৫ ১১:২৬ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১৩:৩৮

ফিলিস্তিনি ভূখণ্ডে নিহত ইসরাইলি সৈন্যের সংখ্যা বেড়ে ৪০৩ জনে দাঁড়াল।

ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে যুদ্ধ চলাকালীন সময় ইসরাইলি চার সৈন্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন।

রোববার (১২ জানুয়ারি) সেনাবাহিনীর বরাতে টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। শনিবার (১১ জানুয়ারি) গাজার উত্তর প্রান্তের শহর বেইত হানোনুনে এসব সেনা হতাহত ঘটনা ঘটে।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজার উত্তর প্রান্তের বেইত হানোনুনে হামাসের সঙ্গে যুদ্ধে তাদের এই চারজন সেনা নিহত হয়। এতে ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে নিহত ইসরাইলি সৈন্যের সংখ্যা বেড়ে ৪০৩ জনে দাঁড়িয়েছে।

সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, চার জন নিহতের পাশা পাশি একজন অফিসার এবং একজন সংরক্ষিত সৈন্য গুরুতর আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া যাওয়া হয়েছে।

সামরিক বাহিনী বলেছে, উত্তর গাজার জাবালিয়ার কাছে একটি স্থল অভিযানে তিন যোদ্ধাকে হত্যা করেছে। হামাসকে পুনরায় সংগঠিত হওয়া রোধ করতে যেখানে ইসরাইলি সৈন্যরা অক্টোবরের শুরু থেকে তীব্র আক্রমণ চালাচ্ছে।

এদিকে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরাইলের সামরিক অভিযানে কমপক্ষে ৪৬ হাজার ৫৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের অধিকাংশই বেসামরিক নাগরিক। জাতিসংঘ এই পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে স্বীকার করেছে।

সারাবাংলা/ইআ

ইসরাইলি সেনা নিহত
ফিলিস্তিনির গাজা উপত্যকা





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর