বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

আরও ছড়িয়ে পড়তে পারে লস অ্যাঞ্জেলেসের দাবানল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১৪৬ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
১২ জানুয়ারি ২০২৫ ০৮:৪৬ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১১:৩৬

প্যাসিফিক প্যালিসেডসের রাস্তাঘাট আগুনে ঢেকে গেছে। ছবি: জে এল. (সংগৃহীত)

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে বিশেষজ্ঞরা। ভয়াবহ দাবানলে এ পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১২ হাজারের বেশি ঘরবাড়ি ও স্থাপনা। মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) ইউএসএ টুডের প্রতিবেদনে বলা হয়, অগ্নিনির্বাপণকর্মীরা সতর্ক করেছেন, পরের সপ্তাহের শুরুতে তীব্র বাতাস হতে পারে। এতে তাদের কাজের অগ্রগতি বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে। তবে দাবানল নিয়ন্ত্রণে তারা সর্বাত্মক চেষ্টা করছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, লস অ্যাঞ্জেলেসের চারটি এলাকায় এখনো আগুন জ্বলছে। নতুন করে আরও ১ হাজার একর এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। এক লাখের বেশি বাসিন্দাকে সেখান থেকে সরিয়ে নিতে সতর্কতা জারি করা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৭ জানুয়ারি) লস অ্যাঞ্জেলেস কাউন্টির আশপাশে দাবানল ছড়িয়ে পড়ে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লস অ্যাঞ্জেলেসকে ‘যুদ্ধক্ষেত্র’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

সারাবাংলা/এমপি

দাবানল
লস অ্যাঞ্জেলস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর