শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

সাবেক পরিবেশ মন্ত্রী ও ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১০১ সময় দেখুন


তিমির বনিক, স্টাফ রিপোর্টার: সাবেক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাব উদ্দিন ও তার ছেলে জাকির হোসেন জুমন’র দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব’র আদালত দুর্নীতি দমন কমিশনের(দুদক)আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদক’র সহকারী পরিচালক নাজমুল ইসলাম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। দুদক’র পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

আবেদনে বলা হয়, শাহাব উদ্দিন ও তার ছেলে জাকির হোসেন জুমন’র বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে শাহাব উদ্দিন ও তাঁর ছেলে জাকির হোসেন’র বিদেশ গমনে নিষেধাজ্ঞা করা আবশ্যক। এতে কমিশনের অনুমোদন রয়েছে।

মঙ্গলবার শুনানি শেষে আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন। যা কার্যকর করবে দুর্নীতির বিরুদ্ধে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর