বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

অবশেষে বহুল আলোচিত আরজি কর মামলার রায়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১৩০ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৫ ১৭:৩০ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১৯:০৬

আরজি কর-কাণ্ডের ১৬২ দিনের মাথায় রায় আদালতের। ছবি: সংগৃহীত

ভারতের আরজি করে নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় বিচারপ্রক্রিয়া শুরু হয় গত বছরের ১১ নভেম্বর। পাঁচ মাস নয়দিন পর রায় ঘোষণা করল আদালত। একমাত্র অভিযুক্ত সিভিক ভল্যান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) বিচারক অনির্বান দাস এই মামলার রায় ঘোষণা করেছেন।

আদালত জানিয়েছেন, আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হয়েছে। আগামী সোমবার তার সাজা ঘোষণা করা হবে।

আদালতে সঞ্জয় বলেন, ‘আমি কিছু করিনি। আমার কথা একবার শুনুন।’ এরপর বিচারক রায় ঘোষণা করেন।

ভারতীয় গণমাধ্যমগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, নিহত চিকিৎসক টানা ৩৬ ঘণ্টার ডিউটিতে ছিলেন, ওইদিন রাতে সহকর্মীদের সঙ্গে খাবার খেয়ে তিনি পালমোনোলজি বিভাগের সেমিনার হলে বিশ্রাম নিতে যান। পরদিন সকালে তার জুনিয়র সহকর্মীরা সেই হলের ভেতরেই তার মরদেহ পড়ে থাকতে দেখেন।

নিহত চিকিৎসকের পরিবার জানায়, হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ তাদের প্রথমে জানিয়েছিল তাদের মেয়ে ‘আত্মহত্যা’ করেছে। পরে জানা যায় তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ নিয়ে পশ্চিমবঙ্গের সঙ্গে উত্তাল হয়ে উঠেছিল পুরো ভারত। পরে তীব্র ক্ষোভের মুখে পুলিশ এই ঘটনায় খুন ও ধর্ষণের মামলা দায়ের করেন।

সেদিন ভোরে সঞ্জয় রায় নামের সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে কালকাতা পুলিশ। এ ছাড়া এ ঘটনার পর হাসপাতালটির দুর্নীতির অভিযোগে কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও সংশ্লিষ্ট টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেফতার করে সিবিআই।

সারাবাংলা/এইচআই

আরজি কর
নারী চিকিৎসককে ধর্ষণ
ভারত
সিভিক ভল্যান্টিয়ার সঞ্জয়





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর