বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ট্রাম্পের প্রতিশ্রুতিতে ফের চালু হলো টিকটক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১১০ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
২০ জানুয়ারি ২০২৫ ১৮:১৫ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১৯:০১


যুক্তরাষ্ট্রে বন্ধ হওয়া জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক পুনরায় চালু হয়েছে। প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সোমবার (২০ জানুয়ারি) দায়িত্ব গ্রহণের পর তিনি একটি নির্বাহী আদেশের মাধ্যমে অ্যাপটিকে নিষেধাজ্ঞা আইন থেকে মুক্তি দেবেন।

শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় চীনা মালিকানাধীন এই অ্যাপটি যুক্তরাষ্ট্রে কাজ করা বন্ধ করে দেয়, কারণ জাতীয় নিরাপত্তা ইস্যুতে এটিকে নিষিদ্ধ করে একটি আইন কার্যকর হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) ট্রাম্প জানিয়েছেন, তিনি এই আইনের প্রয়োগ বিলম্বিত করবেন এবং একটি চুক্তির জন্য সময় দেবেন। এর পরই টিকটক ঘোষণা দেয় যে তারা সেবা পুনরায় চালু করছে।

রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় টিকটক আবার কাজ শুরু করে এবং ব্যবহারকারীদের কাছে প্রদর্শিত একটি বার্তায় ট্রাম্পকে ধন্যবাদ জানানো হয়। কোম্পানির এক বিবৃতিতে বলা হয়, তারা ট্রাম্পের প্রতি কৃতজ্ঞ যে তিনি প্রয়োজনীয় স্পষ্টতা ও নিশ্চয়তা প্রদান করেছেন এবং একটি দীর্ঘমেয়াদী সমাধানে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে, ট্রাম্প টিকটক নিষিদ্ধ করার পক্ষে ছিলেন। তবে রোববার (১৯ জানুয়ারি) তিনি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, ‘আমি কোম্পানিগুলোকে অনুরোধ করছি টিকটক বন্ধ না রাখতে। আমি সোমবার (২০ জানুয়ারি) একটি নির্বাহী আদেশ জারি করব যা আইনের কার্যকারিতা স্থগিত করবে, যাতে আমরা জাতীয় নিরাপত্তার জন্য একটি সমাধান খুঁজে পেতে পারি।’

টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স এর আগে তাদের মার্কিন কার্যক্রম বিক্রির জন্য আইনি নির্দেশনা এড়িয়ে চলেছিল। শুক্রবার (১৭ জানুয়ারি) সুপ্রিম কোর্ট এই আইন বহাল রাখে এবং রোববার (১৯ জানুয়ারি) এটি কার্যকর হয়।

ট্রাম্পের নির্বাহী আদেশের মাধ্যমে কার্যকর আইন স্থগিত করার ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ধারণা করা হচ্ছে, তার সরকার নিষেধাজ্ঞাটি কার্যকর করবে না যদি তিনি আদেশ জারি করেন।

এদিকে, বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন জানিয়েছিল, তারা এই আইন প্রয়োগ করবেন না এবং প্রক্রিয়াটি ট্রাম্প প্রশাসনের হাতে ছেড়ে দেবে। তবে শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় টিকটক বন্ধ করা হয়েছিল।

উল্লেখ্য, চীনা মালিকানাধীন টিকটক অ্যাপটি দীর্ঘদিন ধরেই বিতর্কের মধ্যে রয়েছে। পাশ হওয়া আইনে বলা হয়েছিল, যদি বাইটড্যান্স তাদের মার্কিন কার্যক্রম বিক্রি না করে, তবে অ্যাপটি অ্যাপ স্টোর ও ওয়েব-হোস্টিং পরিষেবা থেকে সরিয়ে দেওয়া হবে। টিকটক যুক্তি দিয়েছিল, এই আইন ব্যবহারকারীদের মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করে।

সারাবাংলা/এনজে

চালু
টিকটক
ডোনাল্ড ট্রাম্প
নিষিদ্ধ
যুক্তরাষ্ট্র





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর