বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

থাইল্যান্ডে সমলিঙ্গ বিবাহ আইন পাস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১১৪ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৫ ১৫:১৯ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

সমলিঙ্গ বিবাহ আইন পাসের পর বিবাহবন্ধনে আবদ্ধ সমলিঙ্গ দম্পতি

সমলিঙ্গ বিবাহ বৈধ করার মধ্য দিয়ে থাইল্যান্ড দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম এবং এশিয়ার তৃতীয় দেশ হিসেবে ইতিহাস গড়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) থেকে দেশটিতে এই আইন কার্যকর হয়েছে। এরই মধ্যে শত শত সমলিঙ্গ দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

ম্যারেজ ইকুয়ালিটি অ্যাক্ট অর্থাৎ বিবাহ সমতা আইন, যা ২০২৪ সালের জুনে থাইল্যান্ডের পার্লামেন্টে বিপুল ভোটে পাস হয়েছিল। গত অক্টোবরে রাজা মহা ভাজিরালংকর্নের এই আইনের অনুমোদন দেন।

নতুন এই আইনে ‘পুরুষ’ ও ‘নারী’, ‘স্বামী’ ও ‘স্ত্রী’ শব্দগুলোকে লিঙ্গ-নিরপেক্ষ শব্দে পরিবর্তন করা হয়েছে। এছাড়া সমলিঙ্গ বা সমকামী দম্পতিদের উত্তরাধিকার, দত্তক গ্রহণ ও চিকিৎসা সিদ্ধান্ত গ্রহণের অধিকারসহ আর্থিক সুবিধা নিশ্চিত করা হয়েছে।

ব্যাংকক প্রাইড এবং ব্যাংকক সিটি কর্তৃপক্ষ যৌথভাবে থাই রাজধানীতে একটি বিশাল সমলিঙ্গ বিবাহের আয়োজন করেছে। সিয়াম প্যারাগন শপিং মলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ১৮০ সমকামী দম্পতি তাদের বিবাহ নিবন্ধন করেছেন। অংশগ্রহণকারীদের একজন, রূপান্তরিত নারী আরিয়া জিন বলেন, ‘এই দিন শুধু আমাদের জন্য নয়, আমাদের সন্তানদের জন্যও গুরুত্বপূর্ণ। অবশেষে আমাদের পরিবার সম্পূর্ণ হবে।’

থাইল্যান্ড, যা এলজিবিটিকিউ অধিকার ও জীবনযাত্রার মানের দিক থেকে শীর্ষে অবস্থান করছে, এই আইন কার্যকরের মাধ্যমে সমলিঙ্গ বিবাহ বৈধ করা এশিয়ার তৃতীয় দেশ হিসেবে স্বীকৃতি পেল। এর আগে তাইওয়ান ও নেপাল এ ধরনের আইন প্রণয়ন করেছে।

গত এক দশকের বেশি সময় ধরে এলজিবিটিকিউ গোষ্ঠীগুলো থাইল্যান্ডে বিবাহ সমতা অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছিল। অবশেষে তাদের দীর্ঘ দিনের দাবি বাস্তবায়িত হলো।

আইন কার্যকরের আগে এক উদযাপনমূলক ফটোশুটে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পৈথংতার্ন চিনাওয়াত্র বলেন, ‘পুরুষ, নারী বা নন-বাইনারি যে কেউ তাদের পরিচয় যেভাবে চায় সেভাবে প্রকাশ করার অধিকার থাকা উচিত।’

উল্লেখ্য, ২০০১ সালে নেদারল্যান্ডস প্রথমবারের মতো সমলিঙ্গ বিবাহ বৈধ করে, যার পর থেকে বিশ্বের ৩০টিরও বেশি দেশ এই সিদ্ধান্ত অনুসরণ করেছে।

সারাবাংলা/এনজে

আইন
থাইল্যান্ড
পাস
বিবাহ
সমলিঙ্গ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর