শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

কুবি সাংবাদিক সমিতির নতুন সভাপতি সাঈদ, সম্পাদক মুরাদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১০৬ সময় দেখুন


কুবি করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৫ ২৩:০৯

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) দশম কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাঈদ হাসান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আমার সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুরাদুল মুস্তাকীম মুরাদ।

বুধবার (২৯ জানুয়ারি) নির্বাচন শেষে বিকেল সাড়ে তিনটায় প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

নবনির্বাচিত কমিটির অন্যরা হলেন— সহ-সভাপতি নাঈমুর রহমান রিজভী (দেশ রূপান্তর), যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল হাসান (দৈনিক ভোরের ডাক), অর্থ সম্পাদক আবু শামা (দৈনিক কালবেলা), দফতর সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ মাসাবিহ (দৈনিক সংবাদ), তথ্য ও পাঠাগার সম্পাদক হাসিবুল ইসলাম সবুজ (দৈনিক খোলা কাগজ)। এ ছাড়াও, কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান (দৈনিক সমকাল), জাহিদুল ইসলাম (দৈনিক রূপালী বাংলাদেশ)।

এর আগে, সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান।

সারাবাংলা/পিটিএম

কুবি
নির্বাচিত
সভাপতি
সাধারণ সম্পাদক
সাংবাদিক সমিতি





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর