বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৪২ নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৮ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
২ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩১ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৬

পাকিস্তানের বালোচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় আধাসামরিক বাহিনীর সদস্য এবং হামলাকারী নিহতের ঘটনা ঘটেছে

পাকিস্তানের বালোচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় কমপক্ষে ১৮ জন আধাসামরিক বাহিনীর সদস্য এবং ২৪ জন হামলাকারী নিহত হয়েছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম আল-জাজিরায় এ সংবাদ প্রচারিত হয়েছে।

শনিবার (১ জানুয়ারি) পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, বালোচিস্তানে রাতের বেলা সড়ক অবরোধ তৈরির চেষ্টা চালায় সশস্ত্র হামলাকারীরা। নিরাপত্তা বাহিনী এই অবরোধ অপসারণের সময় সহিংসতা ছড়িয়ে পড়ে।

পুলিশের একজন কর্মকর্তা এএফপি সংবাদ সংস্থাকে বলেন, মাঙ্গোচার শহরের কাছে একটি যানবাহন, যেখানে নিরস্ত্র ফ্রন্টিয়ার কর্পসের (এফসি) সদস্যরা ছিলেন, সেটি ৭০ থেকে ৮০ জন সশস্ত্র হামলাকারীর গুলিবর্ষণের শিকার হয়। এ ঘটনায় তিনজন সেনা গুরুতর আহত হন এবং দুজন কোনো রকমে রক্ষা পান।

এদিকে, বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালোচ লিবারেশন আর্মি (বিএলএ) এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে। তবে তারা ১৭ জনের মৃত্যুর কথা জানিয়েছে। সামরিক বাহিনী জানায়, শনিবার (১ জানুয়ারি) পরবর্তী ‘ক্লিয়ারেন্স অপারেশন’-এ আরও ১১ জন হামলাকারী নিহত হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক বিবৃতিতে এই হামলার নিন্দা জানিয়েছেন। বালোচিস্তান, যা ইরান ও আফগানিস্তানের সীমান্তবর্তী একটি খনিজ-সমৃদ্ধ প্রদেশ, বহু বছর ধরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের কেন্দ্রস্থল। সেখানে একাধিক সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে।

এদিকে, মঙ্গলবার (২৮ জানুয়ারি) এক পৃথক ঘটনায়, আফগানিস্তান সীমান্তের কাছে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে হামলার চেষ্টা করা হলে নিরাপত্তা বাহিনী তা প্রতিহত করে।

জানুয়ারিতে বিএলএ-র আরেকটি হামলায় ৬ জন নিহত হয়েছিল। গত বছরের নভেম্বরে সংগঠনটি সমন্বিত হামলা চালিয়ে ৩৯ জনকে হত্যা করে, যা সাম্প্রতিক সময়ের অন্যতম প্রাণঘাতী ঘটনা।

উল্লেখ্য, ২০২৪ সালের পরিসংখ্যান অনুযায়ী, পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, সীমান্তবর্তী সংঘর্ষে এ বছর এখন পর্যন্ত ৩৮৩ জন সেনা ও ৯২৫ জন যোদ্ধা নিহত হয়েছেন।

সারাবাংলা/এনজে

নিহত
পাকিস্তান
বিচ্ছিন্নতাবাদী
হামলা





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর