বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

আমাজনের শহরে বিশাল ধস, জরুরি অবস্থা ঘোষণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৮ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৬ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫৮

ব্রাজিলিয়ান শহর বুরিতিকুপুতে ধ্বসের চিত্র। ছবি: সংগৃহীত

আমাজনের ব্রাজিলিয়ান শহর বুরিতিকুপুতে বিশাল আকারের ধসের সৃষ্টি হওয়ায় স্থানীয় প্রশাসন জরুরি অবস্থা ঘোষণা করেছে। এতে শত শত বাড়ি হুমকির মুখে পড়েছে, এবং প্রায় ১ হাজার ২০০ বাসিন্দা গৃহহীন হওয়ার ঝুঁকিতে রয়েছেন।

মারানহাও প্রদেশের বুরিতিকুপু শহরে ইতোমধ্যে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। শহরের মোট ৫৫ হাজার জনসংখ্যার মধ্যে ১ হাজার ২০০ জনের বসবাসের স্থান ক্রমশ বিস্তৃত একটি বিশাল খাদে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

শহর প্রশাসনের জারি করা জরুরি আদেশে বলা হয়েছে, ‘সাম্প্রতিক মাসগুলোতে এই ধসের পরিধি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং এটি আবাসিক এলাকাগুলোর আরও কাছাকাছি চলে এসেছে।’

গত ৩০ বছর ধরে এই সমস্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষজ্ঞরা জানান, বৃষ্টিপাতের ফলে বালিময় মাটি ক্ষয়প্রাপ্ত হচ্ছে, পাশাপাশি অপরিকল্পিত নির্মাণকাজ ও বন উজাড়ের কারণেও পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।

ব্রাজিলে এ ধরনের বড় ভূমিধসকে ‘ভোছোরোকা’ বলা হয়, যার অর্থ ‘পৃথিবীকে ছিঁড়ে ফেলা’।

ফেডারেল ইউনিভার্সিটি অব মারানহাওয়ের ভূগোলবিদ এবং অধ্যাপক মার্সেলিনো ফারিয়াস বলেন, ‘বর্তমান সময়ে ভারী বর্ষণের ফলে ধসের সমস্যা আরও প্রকট হচ্ছে।’

বুরিতিকুপুর জনকর্ম বিভাগ ও প্রকৌশলী লুকাস কনসেইসাও জানান, ‘জটিল এই পরিস্থিতির সমাধানে শহর কর্তৃপক্ষের সক্ষমতা সীমিত। এই সমস্যাগুলো ভূমিধস থেকে শুরু করে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে সরানোর কাজ পর্যন্ত বিস্তৃত।’

সারাবাংলা/এনজে

অ্যামাজন
জরুরি অবস্থা
ধস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর