বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

২৪ ঘণ্টায় যুদ্ধ বন্ধ প্রসঙ্গে ট্রাম্প বললেন ‘মজা করছিলাম’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১২৬ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
১৫ মার্চ ২০২৫ ২২:১৮ | আপডেট: ১৫ মার্চ ২০২৫ ২৩:৩২

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স।

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি নিবার্চনি প্রচারণায় একাদিকবার বলেছিলেন, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে গত তিন বছর ধরে চলা যুদ্ধ ২৪ ঘণ্টায় বন্ধ করে দেব। দু’টি ফোন করলেই যুদ্ধ বন্ধ হয়ে যাবে। তবে ক্ষমতা গ্রহণের প্রায় দুই মাস পরও এখনো দুই দেশের যুদ্ধ বন্ধ করতে পারেননি তিনি।

শনিবার (১৫ মার্চ) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ‘ফুল মেজার’ নামে একটি টেলিভিশন প্রোগ্রামে সাক্ষাৎকার দেন প্রেসিডেন্ট ট্রাম্প। যেটির একটি ক্লিপ প্রকাশ করা হয়েছে।

ট্রাম্প বলেন, ‘আমি যখন ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ বন্ধের কথা বলেছিলাম, তখন আমি কিছুটা মজা করছিলাম। আসলে আমি বলতে চেয়েছিলাম, আমি এই সমস্যার দ্রুত সমাধান চাই এবং আমার মনে হয় আমি সফল হব।’

ট্রাম্প সর্বপ্রথম ২০২৩ সালের মে মাসে সিএনএন এর টাউন হলে ২৪ ঘণ্টায় রাশিয়া-ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব বন্ধ করে দেবেন বলে দাবি করেছিলেন। ওই সময় তিনি বলেছিলেন, রুশ-ইউক্রেনীয়রা মরছে। তারা মরছে। আমি চাই তাদের মৃত্যু বন্ধ হোক এবং আমি এটি করব। আমি এটি করব ২৪ ঘণ্টায়।

এ ছাড়া গত বছরের সেপ্টেম্বরে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে একটি বিতর্কে একই দাবি করে তিনি বলেছিলেন, এই যুদ্ধের সমাধান করতে হবে। আমি এটির সমাধান করব প্রেসিডেন্ট হওয়ার আগেই। যদি আমি জিতি। আমি প্রেসিডেন্ট-নির্বাচিত হই, তাহলে আমি যা করব আমি একজনের সঙ্গে কথা বলব। আমি আরেকজনের সঙ্গে কথা বলব। আমি তাদের এক করব।

এদিকে গত সপ্তাহে রাশিয়ার মস্কোতে যান ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ। মস্কোতে তিনি পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। যদিও এখনো তারা কোনো যুদ্ধবিরতির চুক্তিতে স্বাক্ষর করতে পারেনি।

সারাবাংলা/এইচআই

ডোলান্ড ট্রাম্প
মার্কিন যুক্তরাষ্ট্র
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর