বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

পাকিস্তানের আকাশে ভারতের বিমান চলাচলে নিষেধাজ্ঞা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১২১ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
২৪ এপ্রিল ২০২৫ ১৯:২৪ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ২০:১০

ছবি: সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে স্বাধীনতাকামীদের সহায়তাকারী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের (টিআরএফ) হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার পর ভারত-পাকিস্তান সম্পর্ক চরম উত্তেজনার মুখে পড়েছে। হামলার জন্য পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তুলেছে ভারত, যার জবাবে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) পালটা কূটনৈতিক ও কৌশলগত পদক্ষেপ ঘোষণা করে।

পাকিস্তান ভারতের মালিকানাধীন বা পরিচালিত সব বিমানের জন্য তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে, যার ফলে আঞ্চলিক বিমান চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। একই সঙ্গে, দ্বিপাক্ষিক ও তৃতীয় দেশের মাধ্যমে পরিচালিত সব ধরনের বাণিজ্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া, পাকিস্তান সরকার ভারতের সঙ্গে ১৯৭২ সালের সিমলা চুক্তিকে সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে। পাশাপাশি, ভারতের নাগরিকদের দেওয়া সব ভিসা বাতিল করা হয়েছে এবং নতুন ভিসা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে।

ভারতের সঙ্গে একমাত্র সচল স্থলপথ ওয়াঘা সীমান্তও অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসলামাবাদ।

দুই দেশই সিদ্ধান্ত নিয়েছে, ১ মে ২০২৫-এর মধ্যে তাদের দূতাবাসে কেবল ৩০ জন করে কর্মকর্তা রাখবে।

ভারত ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু নদ জলবণ্টন চুক্তি স্থগিত ঘোষণা করেছে, যা পাকিস্তান আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে নিন্দা করেছে। পাকিস্তান এই চুক্তিকে ২৪ কোটির বেশি জনগণের জন্য জীবনরেখা উল্লেখ করে জানিয়েছে, তাদের জল অধিকার রোধের যেকোনো প্রচেষ্টা যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচিত হবে এবং সম্পূর্ণ রাষ্ট্রীয় শক্তি দিয়ে তার জবাব দেওয়া হবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, সিমলা চুক্তিসহ ভারতের সঙ্গে সব দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত থাকবে যতদিন না ভারত তাদের আচরণে পরিবর্তন আনে।

এদিকে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সর্বদলীয় বৈঠক ডেকে পেহেলগাম হামলার বিষয়ে রাজনৈতিক নেতাদের অবহিত করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জোরালো প্রতিশোধের ইঙ্গিত দিয়েছেন, এবং হামলাকারীদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছেন।

সারাবাংলা/এনজে

চুক্তি বাতিল
নিষেধাজ্ঞা
পাকিস্তান
বিমান চলাচল
ভারত





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর