শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

মাদক গ্রহণের দায়ে কুবির দুই শিক্ষার্থী বহিষ্কার 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১২৩ সময় দেখুন
মাদক গ্রহণের দায়ে কুবির দুই শিক্ষার্থী বহিষ্কার 

কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে মাদক সেবনরত অবস্থায় আটক হওয়ায় ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের এমবিএ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী (১৪তম আবর্তন) তাকভির আল মাহমুদ ও সাইদ উদ্দিন আহমেদকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া, তারা একবছর বিশ্ববিদ্যালয়ে প্রবেশ ও আবাসিক হলে থাকার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

গতকাল সোমবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ হায়দার আলী বলেন, ‘সকল সিন্ডিকেট সদস্যের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘

উল্লেখ্য,  গত ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের কেন্দ্রীয় মাঠ থেকে মাদক সেবনরত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থীসহ একজন বহিরাগতকে আটক করে প্রক্টোরিয়াল বডি। পরবর্তীতে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ছাত্র পরামর্শক সাইদুল আল-আমিন এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদল করীমের হেফাজতে এবং আরেকজনকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছিল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর