বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

পাকিস্তানের পাঞ্জাবে তীব্র ঝড়-বৃষ্টি, নিহত ১৯

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১০৭ সময় দেখুন


পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে শনিবার (২৪ মে) থেকে শুরু হয়েছে ভারী বৃষ্টি ও তীব্র ঝড় যাতে এখন পর্যন্ত অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৯০ জন। এর পাশাপাশি, ভেঙে পড়েছে দেশটির বিদ্যুৎ ব্যবস্থা। সড়ক ও আকাশপথে যোগাযোগ ব্যাহত রয়েছে এবং বিভিন্ন অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার (২৫ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

তবে পাঞ্জাবের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) বলছে, পাঞ্জাবের বিভিন্ন অঞ্চলে মুষলধারে বৃষ্টিপাতে অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক নিহত ও ৯২ জন আহত হয়েছেন। উচ্চ সতর্কাবস্থা জারি করে সংস্থাটি জানিয়েছে, রোববারও প্রদেশটির বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি ও ঝড় বয়ে যেতে পারে।

পিডিএমএ’র দেওয়া তথ্যের বরাতে ডন জানায়, লাহোরে তিনজন, ঝিলমে দুইজন এবং রাওয়ালপিন্ডি, শেখুপুরা, নানকানা সাহিব, শিয়ালকোট, মিনওয়ালি, লায়্যা ও ঝাং-য়েতে একজন করে মারা গেছেন।

লাহোরে বৃষ্টির সময় দেয়াল ধসে ও বজ্রপাতে তিনটি মৃত্যুর ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।

ঝিলমে দেয়াল ধসে ও বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া উড়ে আসা সোলার প্যানেলের আঘাতে আরও ৩২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২৬ জন পুরুষ ও ছয়জন নারী।

রাওয়ালপিন্ডিতে বজ্রপাতের মধ্যে দেয়াল ধসের ঘটনায় একজন নিহত ও একটি শিশুসহ ১১ জন আহত হয়েছেন।

বাকি অধিকাংশ হতাহতের ঘটনা ঘটেছে প্রবল বৃষ্টির মধ্যে দেয়াল ধসে ও বজ্রপাতে। হতাহতের অনেকেই অনিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ায় দুর্ঘটনার শিকার হয়েছেন। মুরিতে বৃষ্টির মধ্যে চলন্ত গাড়ি ছিটকে পড়ে দুইজন আহত হয়েছেন।

শেখুপুরায় ঝড়বৃষ্টির মধ্যে স্থানীয় একটি কারখানার ছাদ ধসে একজন শ্রমিক নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন। ঘটনাস্থলে ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ ও আহতদের উদ্ধার করে শেখুপুরা জেলা হাসপাতালে পাঠানো হয়।

পাঞ্জাবের রিলিফ কমিশনার নাবিল জাভেদ বলেছেন, ঝড়ে আহতদের চিকিৎসা সহায়তা প্রদান করা হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর