শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

সরকারের আশ্বাসে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১০৩ সময় দেখুন


ঢাকা: তিন দফা দাবিতে সারাদেশে চলমান পূর্ণদিবস কর্মবিরতি এক মাসের জন্য স্থগিত করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এর ফলে চারদিন পর শ্রেণিকক্ষে ফিরছেন তারা। অথাৎ, আগামী রোববার (১ জুন) থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলবে স্বাভাবিক নিয়মে।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের সঙ্গে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি এই ঘোষণা দেন। বিকেল ৩টা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলে বৈঠক।

এক বিজ্ঞপ্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এক্য পরিষদ জানায়, আগামী ২৫ জুন পর্যন্ত এই কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দিয়ে দাবি আদায় নিশ্চিত করা হবে। সেই পর্যন্ত সবাইকে কেন্দ্রীয় নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বৈঠকে ৩ দফা দাবির প্রতিটি দফা নিয়ে আলোচনা হয়। মন্ত্রণালয় তাদের অবস্থান তুলে ধরে চলমান কর্মসূচির বিষয়ে নেতাদের দৃষ্টি আকর্ষণ করে কর্মবিরতির মত কর্মসূচিকে নিরুৎসাহিত করেন এবং শিক্ষকদের শ্রেণিকক্ষে ফিরে যেতে অনুরোধ জানান। এর ফলে চলমান কার্যক্রম সুষ্ঠু বাস্তবায়নের প্রয়োজনে মন্ত্রণালয়ের প্রতি সহযোগী মনোভাব রেখে চলমান কর্মসূচি ২৫ জুন পর্যন্ত স্থগিত করা হয়।

এর আগে তিন দফা দাবিতে ৫ মে থেকে ১৫ মে পর্যন্ত দিনে ১ ঘণ্টা, ১৬ মে থেকে ২০ মে পর্যন্ত ২ ঘণ্টা এবং ২১ মে থেকে আজ ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা।

আন্দোলনকারী সহকারী শিক্ষকদের তিন দফা দাবি হলো, প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নে করা পরামর্শক কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে শুরুর পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর