শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

Covid-19 Update: পাঁচদিনেই দ্বিগুণ করোনা… ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু! ভারতে করোনা আক্রান্ত পৌঁছল ২৭০০

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১০৬ সময় দেখুন


Last Updated:

শুধুমাত্র কেরলেই করোনা আক্রান্ত হয়েছেন ১,১৪৭ জন৷ তারপরেই মহারাষ্ট্র৷ মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছে ৪২৪ জন৷ দিল্লিতে সংখ্যাটা ২৯৪৷ গুজরাতে ২২৩৷

ছবি - পিটিআইছবি - পিটিআই
ছবি – পিটিআই

নয়াদিল্লি: এক ধাক্কায় দেশে অনেকটা বেড়ে গেল করোনা আক্রান্ত রোগীর সংখ্যা৷ শেষ পাওয়ার খবর অনুযায়ী, ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ২,৭১০-এ৷ সবচয়ে বেশি সংখ্যক করোনা আক্রান্তের খবর এসেছে কেরলা থেকে৷ সংক্রমণ ছড়ানোর শুরু থেকে একধাক্কায় প্রায় ৫ গুণ বেড়ে গত ২৫ মে-ই কোভিড১৯ আক্রান্ত রোগীর সংখ্যা পেরিয়ে গিয়েছিল ১০০০৷ তারপর পাঁচদিন কাটতে না কাটতে সংখ্যাটা দ্বিগুণ হয়ে গেল৷ গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনায় মৃত্যু হয়েছে ৭ জনের৷ এই নিয়ে মোট মৃতের সংখ্যা হল ৩০৷ এই পরিস্থিতিতে ফের ভারতজুড়ে করোনা ওয়েভের আশঙ্কা করছেন বিশেষজ্ঞেরা৷

শুধুমাত্র কেরলেই করোনা আক্রান্ত হয়েছেন ১,১৪৭ জন৷ তারপরেই মহারাষ্ট্র৷ মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছে ৪২৪ জন৷ দিল্লিতে সংখ্যাটা ২৯৪৷ গুজরাতে ২২৩৷

মুম্বইয়ে সর্বাধিক নতুন করে COVID-19 আক্রান্ত ৩২জন৷ তারপর পুণে ১৯ এবং ঠাণে ১৪। বর্তমানে, মহারাষ্ট্রে ৪৬৭টি সক্রিয় COVID-19 কেস রয়েছে, যার মধ্যে শুধু মুম্বইয়ে ৪১১।

পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ৩০ ছাড়িয়েছে৷

বাংলা খবর/ খবর/দেশ/

Covid-19 Update: পাঁচদিনেই দ্বিগুণ করোনা… ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু! ভারতে করোনা আক্রান্ত পৌঁছল ২৭০০



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর