বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

রাশিয়ায় সেতু ভেঙে পড়ল ট্রেনের ওপর, নিহত ৭

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১ জুন, ২০২৫
  • ১১৪ সময় দেখুন


রাশিয়ায় একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। একটি সেতু (হাইওয়ে ব্রিজ) ট্রেনের লাইনের ওপর ধসে পড়ায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। স্থানীয় রুশ কর্মকর্তারা এ ঘটনাকে ‘অবৈধ অনুপ্রবেশ’ বলে উল্লেখ করেছেন।

স্থানীয় সময় শনিবার (৩১ মে) বিকেলে রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে এ ঘটনা ঘটে।

রাশিয়ার এই অঞ্চল ইউক্রেনের সঙ্গে সীমান্ত লাগোয়া। ব্রায়ানস্কের গভর্নর আলেজান্দার বোগোমাজ বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে সাতজন মারা গেছেন।’

তিনি জানান, আহত ৩০ জনের মধ্যে দুইটি শিশুও রয়েছে। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দুই জনের অবস্থা গুরুতর।

রাশিয়ার সংবাদমাধ্যমগুলো বলছে, ট্রেনের চালক নিজেও প্রাণ হারিয়েছেন। ট্রেনটি ক্লিমভ শহর থেকে রাশিয়ার রাজধানী মস্কোয় যাচ্ছিল। ভায়গনিচি গ্রামের কাছে পৌঁছালে লাইনের ওপর সেতু ধসে পড়ে। জায়গাটি ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার ভেতরে।

বিধ্বস্ত হওয়া ট্রেনটির ভেতর অনেকে আটকে পড়েন। উদ্ধারকারী ব্যক্তিরা তাদের উদ্ধারে কাজ করছেন। আরও কেউ আটকে পড়ে আছেন কি না, সে জন্য অনুসন্ধান চালানো হচ্ছে।

এ ঘটনার পর টেলিগ্রামে একটি পোস্ট দিয়েছে মস্কো রেলওয়ে। সেখানে বলা হয়, রাশিয়ার পরিবহণব্যবস্থার ওপর ‘অবৈধ হস্তক্ষেপের’ ফলে সেতুটি ধসে পড়েছে। তবে এ অভিযোগের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর