বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ইসরায়েলি সেনাবাহিনীর গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা, ৩ সেনা নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৪৮ সময় দেখুন


গাজার উত্তরের জাবালিয়া এলাকায় সোমবার (২ জুন) একটি ইসরায়েলি সেনাবাহিনীর গাড়িতে অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে তিন ইসরায়েলি সেনা নিহত হন এবং আরও দুইজন গুরুতর আহত হন।

নিহত সেনারা নবম ব্রিগেডের সদস্য ছিলেন। আহতদের উদ্ধার করতে হেলিকপ্টার পাঠানো হলেও আশপাশে তীব্র গোলাগুলির কারণে অভিযান ব্যাহত হয়। পরে আরও হেলিকপ্টার এসে এলাকায় গোলাবর্ষণ করে উদ্ধার চেষ্টা চালায়। এক হেলিকপ্টারকে লক্ষ্য করে গুলিও ছোড়া হয়। পরিস্থিতি খারাপ হওয়ায় কিছু সময় উদ্ধার অভিযান বন্ধ রাখতে হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, এটি একটি পরিকল্পিত ও ভয়াবহ হামলা ছিল। এই ঘটনার পর গাজায় ইসরায়েলের বিমান হামলা আরও বেড়ে যায়। সোমবার সারাদিন গাজার বিভিন্ন স্থানে বিমান হামলায় অনেক ফিলিস্তিনি নিহত হন।

এদিকে হামাস অভিযোগ করেছে, ইসরায়েল বেসামরিক স্থাপনা, হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে হামলা চালাচ্ছে। এতে অনেক অসুস্থ মানুষ চিকিৎসা পাচ্ছেন না, বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি বিপদে আছেন।

হামাস আরও বলেছে, ইসরায়েলের এসব কাজ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। তাদের দাবি যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ৫৪ হাজারের বেশি মানুষ মারা গেছেন এবং এক লাখ ২৪ হাজারের বেশি আহত হয়েছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর