বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ভারতে বিমান বিধ্বস্ত: ২৪১ আরোহী নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১১৪ সময় দেখুন


ভারতের আহমেদাবাদে সর্দার বল্লভভাই পাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ২৪১ আরোহী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটির পুলিশ। দুর্ঘটনার সময় বিমানটিতে ২৪২ জন আরোহী ছিল।

বৃহস্পতিবার (১২ জুন) ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে দুপুরের দিকে লন্ডনগামী ফ্লাইটটি উড্ডয়নের সময়ই দুর্ঘটনাটি ঘটে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা থেকে ২টার মধ্যে দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তথ্য অনুসারে, বিমানটি হঠাৎ করেই নেমে যাওয়ার সময় প্রায় ৮২৫ ফুট উপরে উঠে গিয়েছিল। পরে বিমানটি বিধ্বস্ত হয়ে গুজরাটের বি.জে. মেডিকেল কলেজের ছাত্রাবাসের ওপর পড়ে।

আরও পড়ুন-

বোয়িং ৭৮৭-৮ বিমানটিতে ২৪২ জন যাত্রী এবং ক্রু সদস্য ছিলেন। এর মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ১ জন কানাডিয়ান এবং ৭ জন পর্তুগিজ নাগরিক ছিলেন। যাত্রীদের মধ্যে গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানিও ছিলেন।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনাকে ‘অবর্ণনীয় হৃদয়বিদারক’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘আহমেদাবাদের এই দুর্ঘটনা আমাদের হতবাক ও দুঃখিত করেছে। এটি এমন হৃদয়বিদারক যা ভাষায় প্রকাশ করা অসম্ভব।’

এর আগে, বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু ঘটনার পরপরই এক বিবৃতিতে বলেন, ‘আহমেদাবাদে বিমান দুর্ঘটনার খবর পেয়ে আমি হতবাক ও মর্মাহত। আমরা সর্বোচ্চ সতর্কতায় রয়েছি। আমি ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং সমস্ত বিমান ও জরুরি প্রতিক্রিয়া সংস্থাগুলিকে দ্রুত এবং সমন্বিত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছি। উদ্ধারকারী দলগুলোকে একত্রিত করা হয়েছে, এবং ঘটনাস্থলে চিকিৎসা সহায়তা এবং ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর