বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ইসরায়েলি আগ্রাসনের কঠোর জবাবের হুঁশিয়ারি ইরান সেনাবাহিনীর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১২৯ সময় দেখুন


ইসরায়েলের সাম্প্রতিক হামলার কঠোর জবাব দেওয়া হবে বলে ঘোষণা করেছে ইরানের সামরিক বাহিনী। শনিবার (১৪ জুন) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেখারচি বলেন, ‘আমরা নিশ্চিতভাবে ইহুদিবাদী শাসকগোষ্ঠীকে তাদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনায় বাধ্য করব।’

জেনারেল শেখারচি আরও জানান, ইসরায়েলের বিরুদ্ধে ইরান যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, সেটি ইরানের বিধ্বংসী শক্তির মাত্র একাংশ। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আমাদের প্রতিক্রিয়া এখনো পুরোপুরি প্রকাশ পায়নি। মূল জবাব এখনও বাকি।’

ইসরায়েল ধারণা করেছিল যে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করে দেশটিকে দুর্বল করা যাবে, কিন্তু শেখারচি বলেন, ‘যারা শহিদদের স্থলাভিষিক্ত হয়েছেন, তারা আরও দৃঢ় মনোবল নিয়ে ইসরায়েলকে তাদের ভুলের জন্য অনুশোচনা করাবেন।’

তিনি দাবি করেন, ইরান ইসরায়েলের দখলকৃত অঞ্চলে বেসামরিক এলাকাকে লক্ষ্য করেনি। বরং লক্ষ্য ছিল ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে ইলেকট্রনিক জ্যামিংয়ের কারণে কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যচ্যুত হয়ে অন্য স্থানে আঘাত হানে। ‘বেসামরিক স্থানে ক্ষেপণাস্ত্র পড়া ইসরায়েলের ইলেকট্রনিক হস্তক্ষেপের ফল, এর দায় আমাদের নয়,’ বলেন তিনি।

উলটো ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ এনে শেখারচি বলেন, ‘তারা আমাদের দেশের বেসামরিক এলাকাকে টার্গেট করেছে এবং নিরীহ ইরানি নাগরিকদের হত্যা করেছে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর