শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

১৮তম নিবন্ধনের ভুল তথ্য সংশোধন নিয়ে এনটিআরসিএ’র নতুন নির্দেশনা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৬২০ সময় দেখুন


ঢাকা: ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই-প্রত্যয়নপত্র ডাউনলোড ও ভুল তথ্যাদি সংশোধনের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

সম্প্রতি, এনটিআরসিএর পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন বিভাগের পরিচালক (যুগ্মসচিব) কাজী কামরুল আহছান সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর ব্যবস্থাপনায় গৃহীত অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই-প্রত্যয়নপত্র (e-Certificate) প্রদানের লক্ষ্যে ই-প্রত্যয়নপত্র প্রস্তুতের কার্যক্রম চলমান রয়েছে। পরীক্ষার্থী তার নিবন্ধন পরীক্ষার রোল, ব্যাচ, ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ই-প্রত্যয়নপত্র এনটিআরসিএ-এর ওয়েবসাইট হতে ডাউনলোড করতে পারবেন।

এতে আরও বলা হয়েছ, ই-প্রত্যয়নপত্র ডাউনলোডের তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে। অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীগণ তাদের রোল, ব্যাচ ও জন্ম তারিখ ব্যবহার করে ৬ষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন।

যেসব প্রার্থীর ই-প্রত্যয়নপত্রে নিজ নাম, পিতার নাম, মাতার নাম এবং স্থায়ী ঠিকানায় ভুল পরিলক্ষিত হবে তাদেরকে ই-প্রত্যয়নপত্র ডাউনলোড করার পর নির্ধারিত ফিসহ নির্ধারিত আবেদন ফর্মে ই-প্রত্যয়নপত্র সংশোধনের জন্য এনটিআরসিএ কার্যালয়ে আবেদন দাখিল করতে অনুরোধ করা হয়েছে।

যেসব প্রার্থীর নিজ জন্ম তারিখে ভুল থাকায় ৬ষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না, তাদেরকে ই-প্রত্যয়নপত্র ডাউনলোড ব্যতীতই নির্ধারিত ফিসহ নির্ধারিত আবেদন ফর্মে নিজ জন্ম তারিখ সংশোধনের জন্য এনটিআরসিএ কার্যালয়ে আবেদন দাখিল করতে অনুরোধ করা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর