বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News

নাগরপুরে জব্বার হত্যা মামলায় নারীসহ ৩ জন গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৯৬ সময় দেখুন
নাগরপুরে জব্বার হত্যা মামলায় নারীসহ ৩ জন গ্রেফতার

গোপাল সরকার, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে আলোচিত জব্বার হত্যা মামলায় নারীসহ ৩ জনকে পুলিশ গ্রেফতার করেছে। গত ১৮ জুন বুধবার গাজীপুরের কালিয়াকৈর থেকে নাগরপুর থানা পুলিশ এদেরকে গ্রেফতার করে। এ নিয়ে জব্বার হত্যা মামলায় গ্রেফতারের সংখ্যা দাড়ালো ৪ জন। নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বৃহস্পতিবার সকালে তার (ওসি) নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন তিনি। প্রেস ব্রিফিংয়ে তিনি উল্লেখ করেন, জব্বার হত্যা কান্ডে এজাহার ভুক্ত আসামিরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালিয়াকৈর থেকে এজাহার ভুক্ত ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃতরা হচ্ছেন, নাগরপুর উপজেলার সুদামপাড়া গ্রামের মো. আব্দুল মান্নান, আকলিমা আক্তার ও মোছা. রাবেয়া বেগম। এ হত্যা মামলার মুল আসামি বাদশা মিয়াকে গ্রেফতারে সর্বচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, টাঙ্গাইলের নাগরপুুর উপজেলার সুদামপাড়া গ্রামের আ. জব্বারের সাথে বাদশা মিয়ার দীর্ঘ দিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে গত ১৮ মে প্রতিপক্ষের হামলায় খুন হন জব্বার মিয়া। এ ঘটনায় পুত্রবধু পলি আক্তার বাদী হয়ে পর দিন ১৯ মে নাগরপুর থানায় মামলা দায়ের করেন। ওই দিন পুলিশ এ হত্যা মামলার অন্যতম আসামি মো. বেল্লাল হোসেন কে গ্রেফতার করে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর