বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News

কর্ণফুলীতে সমন্বয়ক দাবিতে সিডিএর দেয়াল ভাংচুর: আওয়ামীলীগ নেতাকে সহযোগিতা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১১৭ সময় দেখুন
কর্ণফুলীতে সমন্বয়ক দাবিতে সিডিএর দেয়াল ভাংচুর: আওয়ামীলীগ নেতাকে সহযোগিতা

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের কর্ণফুলীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার মুখপসত্র মাহবুবা ইলা খাদিজা নামের এক সমন্বয়কের সহযোগিতায় এবং চরপাথরঘাটা ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ার সওদাগরের নেতৃত্বে কর্ণফুলীর চরপাথরঘাটা পুরাতন ব্রিজঘাট এলাকার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর নির্মাণকৃত দেয়াল ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৯ জুন) সন্ধ্যায় পুরাতন ব্রীজঘাট এলাকার আনোয়ার সিটির সামনে সিডিএর নির্মাণকৃত ১২-১৫ ফুট দেয়াল ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

সরেজমিনে গিয়ে মিলে অভিযোগের সত্যতা। সেখানে গিয়ে দেখা যায়, পুরাতন ব্রীজঘাট এলাকার আনোয়ার সিটির সামনের অংশের প্রায় ১২-১৫ ফুটের মতো দেয়াল ও কাঁটাতারের ঘেরাও ভেঙ্গে বিশাল একটি জায়গা খালি করা হয়েছে।

ঘটনাস্থলে সিডিএর দায়িত্ব থাকা নিরাপত্তাকর্মী মো: রাশেদ জানান, সিডিএর নির্মাণকৃত দেয়াল ভাঙ্গার খবর শুনে আমি সেখানে উপস্থিত হয়ে দেয়াল ভাঙ্গার বাঁধা দিলে সেখানে উপস্থিত থাকা সমন্বয়ক পরিচয়ধারী এক মেয়ে আমার সাথে তর্কে জড়ায় এবং আমাকে বলে সে এই জায়গাটি সিডিএ থেকে লিজ নিয়ে তারপর ভাঙতেছি। পরে আমি আমার অফিসের স্যারদের’কে বিষয়টি জানিয়েছি।

এবিষয়ে জানতে স্থাপনা ভাঙ্গার নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার মুখপাত্র মাহবুবা ইলা খাদিজা প্রতিবেদকের পরিচয় পেয়ে কিছুই মন্তব্য না করে কল কেটে দেয়। পরে অভিযোগের বিষয়ে জানতে তাকে একাধিকবার ফোন দিলেও প্রতিবেদকের কল কেটে দেন তিনি।

এবিষয়ে স্থাপনা ভাঙ্গার নেতৃত্ব দেওয়া চরপাথরঘাটা ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ার সওদাগর জানান,আমরা এই দেয়াল ভাঙ্গার বিষয়ে সিডিএর হাসান সাহেবের কাছ থেকে অনুমতি নিয়েছি তারা আমাদের এই জায়গার দেয়াল ভাঙ্গার জন্য অনুমতি দিয়েছে তাই আমরা কাজ করছি।

অনুমতি দেওযার বিষয়টি অস্বীকার করে সিডিএর প্রধান নির্বাহী প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, সিডিএর উচ্ছেদকৃত জায়গায় আমরা কাউকে কোন স্থাপনা ভাঙতেও দিব না গড়তেও দিব না। ব্রীজঘাট এলাকায় সিডিএর দেয়াল ভাঙ্গার বিষয়ে আমরা কিছুই জানি না। সিডিএ কর্তৃপক্ষ এবিষয়ে কাউকে অনুমতি দেয় নাই। যদি কেউ দেয়াল ভেঙে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

এবিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান প্রকৌশলী মো: নুরুল করিম জানান, দেয়াল ভাঙতে কাউকে অনুমতি দেওয়া হয়নি। যারা এই ধরনের কাজ করবে তাদের আইনের আওতায় আনা হবে।

এ ব্যপারে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, থানায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে দখলবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর