বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News

ফুলবাড়িয়া ফুটপাত দখলমুক্তে সুরুজ্জামান সমর্থকগোষ্ঠী ৫৩ নম্বর ওয়ার্ডের অভিযান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১১৭ সময় দেখুন
ফুলবাড়িয়া ফুটপাত দখলমুক্তে সুরুজ্জামান সমর্থকগোষ্ঠী ৫৩ নম্বর ওয়ার্ডের অভিযান

রাজধানীর উত্তরা এলাকায় অবস্থিত ফুলবাড়িয়া ১ নম্বর রোডে ফুটপাত দখলমুক্ত করতে সুরুজ্জামান সমর্থকগোষ্ঠীর উদ্যোগে এলাকাবাসীর সক্রিয় অংশগ্রহণে এক সফল অভিযান পরিচালিত হয়েছে। ২৫ জুন (বুধবার) ৫৩ নম্বর ওয়ার্ডের সুরুজ্জামান সমর্থকগোষ্ঠীর উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। যা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট জনাব সুরুজ্জামান সাহেবের প্রত্যক্ষ নির্দেশনায় এবং আমজাদ আইডিয়াল কলেজের অধ্যক্ষ জনাব রাকিব হোসাইনের নেতৃত্বে এবং আমজাদ আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক হাসান আহমেদের অংশগ্রহণে এ কার্যক্রম পরিচালিত হয়। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় পুরো অভিযানে প্রাণচাঞ্চল্য ফিরে আসে ফুটপাতে।

অভিযানে উপস্থিত ছিলেন মো. মফিজুল ইসলাম, মো. রাশেদুল ইসলাম, মো. আমিরুল ইসলাম, মো. আবু হানিফ, মো. সফিকুল ইসলাম, মো. জাকারিয়া, মো. জাহাঙ্গীর আলম, মো. জয়, আরাফাত হোসেন, মো. ইমনসহ আরও অনেকে। সকলে মিলে ফুলবাড়িয়া ১ নম্বর রোডের ফুটপাতের প্রায় ৮০ শতাংশের বেশি অংশ অবৈধ দখলমুক্ত করতে সক্ষম হন।

তবে অভিযান শেষে দেখা যায়, কিছু চায়ের দোকান ও অস্থায়ী খাবারের দোকান এখনো সম্পূর্ণ হাঁটার রাস্তা দখল করে রেখেছে। এতে আশঙ্কা দেখা দিয়েছে, দখলমুক্ত করা অংশ পুনরায় অবৈধভাবে দখল হতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি দ্রুত ও কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে অ্যাডভোকেট জনাব সুরুজ্জামান বলেন, “৫৩ নম্বর ওয়ার্ডকে আমরা দখলমুক্ত, পরিচ্ছন্ন ও আধুনিক করে গড়ে তুলতে চাই। এই ওয়ার্ডে কোনও অবৈধ দখলদারিত্ব চলবে না। জনস্বার্থে সকলকে সঙ্গে নিয়ে আমরা এই উদ্যোগ অব্যাহত রাখবো।”

এ ধরনের জনমুখী উদ্যোগ এবং নেতৃবৃন্দের সক্রিয় তদারকি এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী এলাকাবাসী। সবার সম্মিলিত চেষ্টায় ফুটপাত দখলমুক্ত রেখে পথচারীদের চলাচলের নিরাপদ পরিবেশ নিশ্চিত হোক—এটাই এখন সকলের প্রত্যাশা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর