বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

পাকিস্তানে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩২

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৪৬ সময় দেখুন


পাকিস্তানজুড়ে প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যায় চলতি সপ্তাহের শুরুতে বর্ষা মৌসুম শুরুর পর থেকে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (২৮ জুন) আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

খাইবার পাখতুনখাওয়া প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের শনিবারের (২৮ জুন) এক বিবৃতিতে বলা হয়েছে, গত ৩৬ ঘণ্টায় আকস্মিক বন্যা ও ছাদ ধসে ১৯ জনের প্রাণহানি হয়েছে; যাদের মধ্যে আটটি শিশু। মোট মৃতের মধ্যে ১৩ জনই সোয়াত উপত্যকার বাসিন্দা।

অন্যদিকে, পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার (২৫ জুন) থেকে সেখানে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে আটজন শিশু ছিল; যারা প্রবল বৃষ্টির সময় দেয়াল ও ছাদ ধসে মারা গেছে।

দেশটির দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে, খাইবার পাখতুনখাওয়ায় বন্যায় ৫৬টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ছয়টি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

জাতীয় আবহাওয়া অধিদফতর সতর্ক করেছে, আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত এবং সম্ভাব্য আকস্মিক বন্যার ঝুঁকি বেশি থাকবে।

উল্লেখ্য, গত মাসে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে তীব্র ঝড়ে অন্তত ৩২ জন নিহত হয়েছিলেন। বসন্তকালে পাকিস্তান বেশ কয়েকটি চরম আবহাওয়ার ঘটনার সম্মুখীন হয়েছিল, যার মধ্যে শক্তিশালী শিলাবৃষ্টিও ছিল।

পাকিস্তান জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম। দেশটির ২৪ কোটি বাসিন্দা ক্রমবর্ধমান হারে চরম আবহাওয়ার ঘটনার মুখোমুখি হচ্ছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর